শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

সাংবাদিক ওসমান হারুনীর প্রথম মৃত্যুবার্ষিকীতে ইসলামপুর প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া

আলমাস হোসেন আওয়াল, ইসলামপুর জামালপুর প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৬ সময় দেখুন
৫৫

জামালপুর সংবাদ পত্রিকার প্রকাশক ও সম্পাদক, মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি এবং ইসলামপুর প্রেসক্লাবের সম্মানিত সদস্য প্রয়াত সাংবাদিক ওসমান হারুনীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইসলামপুর প্রেসক্লাবে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইসলামপুর প্রেসক্লাবের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান মোরাদ এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজ লিটন এর সঞ্চালনায়
এসময় উপস্থিত ছিলেন ইসলামপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফিরোজ খান লোহানী, ভারপ্রাপ্ত সভাপতি খাদেমুল হক বাবুল, কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুস সামাদ, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এস এম হোসেন রানা, আশরাফুল উলুম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মো. দেলোয়ার হোসাইন, প্রেসক্লাবের সদস্য হেলাল উদ্দিন, হোসেন শাহ ফকির, হাসর আলী, সহযোগী সদস্য সুমন খন্দকার, সুমন ইসলাম, মরহুম ওসমান হারুনীর দুই ছেলে মোঃ ইয়ামিন ও ইয়াকিনসহ আরো অনেকে।
এ সময় ইসলামপুর প্রেসক্লাবের সদস্যদের পাশাপাশি বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা প্রয়াত সাংবাদিক ওসমান হারুনীর কর্মময় জীবন, সাংবাদিকতায় তাঁর অবদান ও সহকর্মীদের সঙ্গে তাঁর স্মৃতিচারণ করেন। পরে প্রয়াত ওসমান হারুনীসহ সকল মরহুম সাংবাদিকের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা প্রয়াত ওসমান হারুনীর স্মৃতি ও সাংবাদিকতায় তাঁর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD