শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

বলীপাড়া বাজারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে পার্বত্য মন্ত্রী জেরি

থানচি (বান্দরবান) প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪৪ সময় দেখুন
১৫৫

২৫ সেপ্টেম্বর ২০২৬
বান্দরবানের থানচি উপজেলার ৪নং বলীপাড়া ইউনিয়নের বলী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিংপ্রু (জেরি), এমপি। তাঁর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ১৪ জন ব্যবসায়ীকে ১০ হাজার টাকা করে নগদ অর্থ ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বলী বাজারে আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে এ সহায়তা তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের থানচি উপজেলা প্রতিনিধি মংশৈম্রাই মারমা।
এ ছাড়া উপস্থিত ছিলেন থানচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য খামলাই ম্রো, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও ৪নং বলীপাড়া ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান ক্যসাউ মারমা, ১নং রেমাক্রী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মংএনু মারমাসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।
উল্লেখ্য, গত ১৫ সেপ্টেম্বর ভোররাতে বলী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে একাধিক দোকান ও বিপুল পরিমাণ মালামাল পুড়ে যায়। এতে ব্যবসায়ীরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলেন, অগ্নিকাণ্ডের পর তারা চরম আর্থিক সংকটে পড়েছেন। এ সময়ে নগদ অর্থ ও ত্রাণ সহায়তা তাদের কিছুটা স্বস্তি দিয়েছে। তবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসন ও ব্যবসা পুনরায় চালুর জন্য আরও কার্যকর ও দীর্ঘমেয়াদি সহায়তা প্রয়োজন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD