শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, রংপুর-এ “নবীন বরণ-২০২৬” অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার রংপুর।
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৮ সময় দেখুন
৬০

আজ (২৪ সেপ্টেম্বর) পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, রংপুর-এ বর্ণাঢ্য আয়োজনে শিক্ষাবর্ষ ২০২৬-২০২৭ এর “নবীন বরণ-২০২৬” অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মোজাম্মেল হক পুলিশ সুপার, রংপুর ও সভাপতি, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, রংপুর।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর মোঃ ওবায়দুল আনোয়ার, অধ্যক্ষ, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, রংপুর।

প্রধান অতিথি মোহাম্মদ মোজাম্মেল হক তার বক্তব্যে বলেন, “আজ যারা নবীন হিসেবে এই প্রতিষ্ঠানে পা রেখেছো, তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। তোমাদের শুধু ভালো ফলাফল করলেই হবে না, নিজেকে একজন ভালো মানুষ, দেশপ্রেমিক ও নৈতিকতাসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও প্রযুক্তিগত দক্ষতা অর্জনে মনোযোগী হতে হবে। পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের সুনাম ধরে রাখতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।

এছাড়া পুলিশ সুপার মাদক, ইভটিজিং, সাইবার অপরাধ ও কিশোর গ্যাং থেকে দূরে থেকে শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠার আহ্বান জানান।

এসময় আরো উপস্থিত ছিলেন মোঃ জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), রংপুর, প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থীরা। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নবীন বরণ অনুষ্ঠান শেষ হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD