শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

চুয়াডাঙ্গায় ১২০ জন তুলা চাষীর মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

প্রতিবেদকের নাম
  • Update Time : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ২৭২ সময় দেখুন
৩৩

চুয়াডাঙ্গায় ১২০ জন তুলা চাষীর মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

চুয়াডাঙ্গা প্রতিনিধি :

চুয়াডাঙ্গায় ২০২৫-২৬ মৌসুমে তুলা ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করেছে তুলা উন্নয়ন বোর্ড, চুয়াডাঙ্গা। গতকাল বৃহস্পতিবার বিকাল ৫ টার সময় চুয়াডাঙ্গার বেলগাছি হাজি মোড়ে সদর উপজেলার ১২০ জন তুলা চাষীর হাতে তুলা উন্নয়ন বোর্ড চুয়াডাঙ্গা জোন কার্যালয় থেকে এসব উপকরণ হস্তান্তর করা হয়। চাষীদের মাঝে বিতরণকৃত উপকরণগুলো হলো হাইব্রিড তুলাবীজ ৬০০ গ্রাম, ইউরিয়া ২৫ কেজি, টিএসপি ৫০ কেজি, পটাস ৫০ কেজি, বোরন ২ কেজি, ডাইফেনথউরোন ২০০ মিলি, স্পিনোসেড ১০০ মিলি, ছত্রাকনাশক ১৫০ মিলি এবং পিজি আর (প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর) ৩০০ মিলিলিটার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তুলা উন্নয়ন বোর্ডের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা সেন দেবাশীষ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি এবং কটন ইউনিটের কর্মকর্তা শয়েন চন্দ্র বর্মন। চুয়াডাঙ্গা সদরের বিভিন্ন এলাকার কৃষকরা এই প্রণোদনায় অত্যন্ত উপকৃত ও সন্তুষ্ট। তাদের মতে, এই সহায়তা তুলা আবাদে বাস্তব সহায়ক ভূমিকা রাখবে এবং উৎপাদন খরচ কমিয়ে লাভজনক চাষে উৎসাহিত করবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD