শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

লাখাইয়ে পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম উদ্বোধন

বিএম তারেক, হবিগঞ্জ প্রতিনিধি।।
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৩ সময় দেখুন
৫০

হবিগঞ্জের লাখাই উপজেলায় ২০২৫ -২০২৬ অর্থ বছরে ফ্লাড রিকনস্ট্রাকশন ইমারজেন্সি এসিসট্যান্ট প্রজেক্ট (ফ্রীপ)এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প(১ ম সংশোধিত) এর সহায়তায় লাখাই উপজেলায় প্রথম বারের মতো মুড়িকাটা পেয়াজ চাষে সফলতা লাভ এবং কৃষকদের মাঝে আগ্রহ তৈরির প্রেক্ষিতে ২০২৬-২০২৭ অর্থবছরে উপজেলায় মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বুল্লা ইউনিয়ন এর বুল্লাবাজার এ এর উদ্বোধনী অনুষ্ঠান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপপরিচালক আক্তারুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর সাবেক মহাপরিচালক (অবসরপ্রাপ্ত) মুকুল চন্দ্র রায়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিদ শাহাদুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশ নেন উপসহকারী কৃষি কর্মকর্তা ফারুক তালুকদার, লাখাই প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, মুড়িকাটা পেয়াজ চাষে সফল কৃষক মোহাম্মদ কবির মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, কামাল ফরাজি, প্রশান্ত পাল, মিহির কান্তি রায়,স্থানীয় সাংবাদিক বৃন্দ ও,উপজেলার বিভিন্ন ইউনিয়ন এর কৃষক গন।
সভায় বক্তারা বলেন লাখাই উপজেলা কৃষি ক্ষেত্রে অপার সম্ভাবনাময় উপজেলা। এ অঞ্চলের মাটি বহুবিধ ফসলের জন্য উপযোগী। তাই ধান ও সরিষা আবাদের পাশাপাশি মসলাজাতীয় ফসলের আবাদে কৃষকদের আগ্রহ বেড়ে চলেছে। এরই ধারাবাহিকতায় এ বছর মুড়ি কাটা পেঁয়াজ আবাদেও এসেছে প্রবল আগ্রহ। এমনতরো অবস্থায় চলতি মৌসুমে মুড়িকাটা পেয়াজ আবাদে সফলতা দেখছে কৃষকরা।সভায় নতুন নতুন জাতের ফসলের আবাদ বৃদ্ধি করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সার্বিক সহযোগিতায় এগিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করেন উপপরিচালক আক্তারুজ্জামান।
ইতিমধ্যে মুড়িকাটা পেয়াজ এর আাবাদের লক্ষ্যে প্রয়োজনীয় বীজ পেয়াজ বুল্লাবাজার এ আলমগীর হোসেন এর দোকানে বিপনন কার্যক্রম ও শুরু হয়েছে। এতে একদিকে এ জাতের পেয়াজ এর বীজপেয়াজ প্রাপ্তি নিশ্চিত হবে।সহজে কৃষকরা তাদের চাহিদা মতো সংগ্রহ করতে পারবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD