শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

কালীগঞ্জে বালীগাঁও বিপিএল সিজন-৫ এর দ্বিতীয় কোয়ালিফায়ারে এটাকটাইটানের জয়

মোঃ রায়হান মাহামুদ,বিশেষ প্রতিনিধি।।
  • Update Time : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪১ সময় দেখুন
৫২

গাজীপুরের কালীগঞ্জে বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত বালীগাঁও প্রিমিয়ার লীগ (বিপিএল) সিজন-৫ এর দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ম্যাচে ইয়াংস্টারকে হারিয়ে জয় পেয়েছে এটাকটাইটান।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৩টা ১৫ মিনিটে বালীগাঁও এমএসএম (ফারুক সাহেবের ইটভাটা) মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও রাজনীতিবিদ নাজমুল গনি লাবলু। সভাপতিত্ব করেন আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মাইজভান্ডারী, গাজীপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন। ম্যাচের উদ্বোধন করেন বালীগাঁও জয়দেব বাড়ি দুর্গা মন্দিরের সভাপতি স্বর্ণ কমল দাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাইপ্রবাসী মো. মামুন মিয়া ও কালীগঞ্জ থানা প্রেসক্লাবের সভাপতি জাকারিয়া আল মামুন।

আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা, মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে রাখা এবং স্থানীয় পর্যায়ে ক্রীড়া প্রতিভা বিকাশের লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

ম্যাচকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

বালীগাঁও মধ্যপাড়া বিপিএল ম্যানেজমেন্ট কমিটির আয়োজনে টুর্নামেন্টটির ব্যবস্থাপনায় ছিলেন মনোয়ার, মামুন, সুমন, ফরহাদ, দীপু, রিকন, মনির, আরিফ, হাবিবুল্লাহ, জুলহাস, রেজাউল ও সাফায়াত।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD