শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

নালমুখ যুবযাত্রা সামাজিক সংগঠনের উদ্যোগে মাদক বিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বি এম তারেক তালুকদার,(হবিগঞ্জ) প্রতিনিধ।।
  • Update Time : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪২ সময় দেখুন
৫০

মাদকমুক্ত সমাজ গঠন, যুবসমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নালমুখ যুবযাত্রা সামাজিক সংগঠন-এর উদ্যোগে চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের নালমুখ বাজারে মঙ্গল বার (২২ সেপ্টম্বর) বিকেলে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব গালিব চৌধুরী,উপজেলা নির্বাহী অফিসার,চুনারুঘাট,হবিগঞ্জ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন জনাব মীর সিরাজ আলী, সাধারণ সম্পাদক,উপজেলা বিএনপি।

এ সময় আরও উপস্থিত ছিলেন চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম,উপজেলা যুব উন্নয়ন অফিসারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, নালমুখ যুবযাত্রা সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আলোচনা সভায় মাদকের ক্ষতিকর প্রভাব,মাদকাসক্তি প্রতিরোধ এবং মাদকমুক্ত সমাজ বিনির্মাণে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সামাজিক সংগঠন ও সর্বস্তরের জনগণের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে শিক্ষা, ক্রীড়া ও গঠনমূলক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD