শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

রামগড় ৪৩ বিজিবির সার্বিক ব্যবস্থাপনায় মাসিক নিরাপত্তা সভা

মাসুদ রানা, খাগড়াছড়ি প্রতিনিধি:
  • Update Time : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৬ সময় দেখুন
৫১

সীমান্ত এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং উন্নয়ন কার্যক্রম আরও জোরদার করার লক্ষ্যে খাগড়াছড়ির রামগড়ে মাসিক নিরাপত্তা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে রামগড় জোন সদর দপ্তরে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)-এর সার্বিক ব্যবস্থাপনায় এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন রামগড় ব্যাটালিয়নের অধিনায়ক ও রামগড় জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলাম (বিজিওএম, পিএসসি)।

সভায় রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), বনবিট কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, হেডম্যান, কারবারি, কাঠ ব্যবসায়ী, এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

সভার শুরুতে মুক্ত আলোচনায় অংশগ্রহণকারী রা দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন সমস্যা, নিরাপত্তা পরিস্থিতি এবং জনস্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় তুলে ধরেন। পরে জোন কমান্ডার স্থানীয়দের মতামত শুনে বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় তিনি বলেন, সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং যে-কোনো উদ্ভূত পরিস্থিতি দ্রুত মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় জনগণের মধ্যে সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। দায়িত্বপূর্ণ এলাকায় কোনো ধরনের অস্বাভাবিক পরিস্থিতি বা আইন-শৃঙ্খলা সংক্রান্ত ঘটনা ঘটলে তা দ্রুত বিজিবিকে অবহিত করার জন্য তিনি উপস্থিত সবার প্রতি আহ্বান জানান।

এছাড়া দায়িত্বপূর্ণ এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, গুজব ও অপপ্রচার প্রতিরোধ এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে সামাজিক স্থিতিশীলতা রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

সভায় অংশগ্রহণকারীরা এলাকার শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে বিজিবির সঙ্গে সমন্বয় রেখে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD