শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

নলডাঙ্গায় রাস্তায় পড়ে ছিলেন অসুস্থ বৃদ্ধ, উপজেলা প্রশাসনের উদ্যোগে হাসপাতালে ভর্তি

এ,কে,এম,খোরশেদ আলম ​নাটোর জেলা প্রতিনিধি:
  • Update Time : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩০ সময় দেখুন
৩৩

নাটোরের নলডাঙ্গায় বয়সের ভারে নুয়ে পড়া ও অসুস্থ এক অসহায় বৃদ্ধকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মাধনগর স্টেশন রোড এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়।
​স্থানীয় সূত্র জানায়, গুরুতর অসুস্থ অবস্থায় ওই বৃদ্ধকে রাস্তার পাশে একাকী পড়ে থাকতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের সদস্যরা তাঁকে উদ্ধার করে নলডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে চিকিৎসকরা জরুরি ভিত্তিতে নাটোর সদর হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। তবে সাথে কোনো স্বজন না থাকায় তাঁকে হাসপাতালে নেওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়।
​পরবর্তীতে বিষয়টি নলডাঙ্গা উপজেলা প্রশাসনের নজরে আসলে দ্রুত অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে তাঁকে উন্নত চিকিৎসার জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়। তাঁর সাথে থাকা মুঠোফোনের সূত্রে জানা যায়, বৃদ্ধের বাড়ি নওগাঁর নিয়ামতপুর উপজেলায়। তাঁর দুই ছেলে ও এক মেয়ে থাকলেও ছেলেরা ভরণ-পোষণ না দেওয়ায় তিনি বোনের বাড়িতে থাকতেন। প্রশাসনের উদ্যোগে যোগাযোগের পর তাঁর পরিবারকে হাসপাতালে আসার অনুরোধ জানানো হয়েছে।
​নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার এবং সহকারী কমিশনার (ভূমি) মোঃ শামীম হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় এই জরুরি চিকিৎসার ব্যবস্থা করা হয়।
নাটোর ২৫০ সজ্জা হাসপাতালে আবাসিক চিকিৎসক ( আর এম ও) ডাঃ মাহবুবুর রহমান বলেন, আগের চেয়ে রোগী অবস্থা ভালো আমরা চিকিৎসা দিচ্ছি।
​উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার বলেন, “অসুস্থ ও অসহায় একজন মানুষকে রাস্তায় পড়ে থাকতে দেখে তাঁর চিকিৎসার ব্যবস্থা করা আমাদের মানবিক ও প্রশাসনিক দায়িত্ব। স্বজন না থাকায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে তাঁকে নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বয়সকালে বাবা-মা কখনো বোঝা নন, সন্তানদের উচিত তাঁদের পাশে দাঁড়ানো।”
তিনি অসুস্থ্য ব্যক্তিটির সহযোগিতার জন্য যারা তথ্য দিয়েছেন, ফায়ার সার্ভিসের কর্মী এবং হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
​প্রশাসনের এই মানবিক পদক্ষেপে সন্তোষ প্রকাশ করার পাশাপাশি স্থানীয়রা মনে করছেন, ঘটনাটি বার্ধক্যে বয়োবৃদ্ধদের প্রতি পারিবারিক ও সামাজিক দায়িত্ববোধের বিষয়টি আবারও বড় প্রশ্ন হিসেবে সামনে নিয়ে এসেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD