নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বেশি বেশি বই-পত্রিকা পড়তে হবে।
১৮ ই সেপ্টেম্বর শুক্রবার বান্দরবান সদর উপজেলা অডিটোরিয়াম হল রুমে অনুষ্ঠিত শিখো-প্রথম আলো জিপিএ-৫ সংবর্ধনা ২০২৬ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে এমন নানা পরামর্শ ও অনুপ্রেরণামূলক কথা বলেন শিক্ষক ও বিশিষ্টজনেরা।
স্বপ্ন দেখো, জীবন গড়ো’ স্লোগানে সারা দেশের ৬৪ জেলায় প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় এই সংবর্ধনার আয়োজন করা হয়।
আজ ২০২৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৯০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। মূল ফটক দিয়ে ঢোকার পর তাদের মধ্যে দেখা যায় উচ্ছ্বাস আর আনন্দ। সদর উপজেলা অডিটোরিয়াম ছিল উৎসবের আমেজে ভরপুর।
অনুষ্ঠানে এসেছিল জ্যোতিময় দাশ, বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে সে। সে বলে, “ফল প্রকাশের পর থেকেই আমার সামনে নতুন স্বপ্ন, ভবিষ্যতে চিকিৎসক হওয়া।”
সকালে জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় :- আনুষ্ঠানিকতা। সঞ্চালনায় ছিলেন চৌধুরী প্রদীপ্ত বড়ুয়া :- স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর বান্দরবান প্রতিনিধি বুদ্ধ জ্যোতি চাকমা ও আনন্দসেবার ব্যবস্থাপনা পরিচালক ও উদ্যোক্তা চথুই প্রু।
প্রথম আলোর ও হেড অব মার্কেটিং (মার্কেটিং ও চট্টগ্রাম ইভেন্টস বিভাগ। আহমেদ রিয়াজ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মোহাম্মদ কামরুল হাসান খান, বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক দিলীপ বণিক, বান্দরবান সরকারি কলেজের সহকারী অধ্যাপক মেহেদী হাসান।
শিক্ষার্থীদের উদ্দেশে বক্তারা বলেন:
লে. কর্নেল মোহাম্মদ কামরুল হাসান খান টমাস আলভা এডিসনের জীবনের গল্প তুলে ধরেন। অটিজমে আক্রান্ত এডিসনকে তাঁর মা কীভাবে আস্থা রেখে এগিয়ে নিয়েছিলেন, সেই গল্পের মাধ্যমে মা-বাবা ও শিক্ষকদের অবদানের প্রতি কৃতজ্ঞতা জানাতে আহ্বান জানান।
সহকারী অধ্যাপক মেহেদী হাসান বলেন, “প্রত্যেক মানুষের সামনে একটি করে এভারেস্ট পর্বত থাকে। সেই পর্বত পাড়ি দিতে, অর্থাৎ লক্ষ্য অর্জনের জন্য নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে।”
প্রথম আলো বন্ধুসভা বান্দরবান সভাপতি বাপ্পা দাশ শিক্ষার্থীদের শুধু মাধ্যমিকে নয়, উচ্চমাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় ভর্তি পর্যায়েও ভালো করার পরামর্শ দেন।
অনুষ্ঠানের এক আবেগঘন মুহূর্তে সর্বোচ্চ নম্বর পাওয়া দুইজন কৃতি মুরিন সালসাবিন ও সৌরভ চক্রবর্তী মঞ্চে তাদের অনুভূতি জানায়। পরে মাদক, মিথ্যা ও মুখস্থকে না বলতে শপথ পড়ান বান্দরবান বন্ধুসভার প্রাক্তন সভাপতি মইনুদ্দিন মইন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রত্যেক কৃতি শিক্ষার্থীর হাতে ক্রেস্ট, সার্টিফিকেট ও প্রাইজবন্ড তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, সমাজসেবক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
তোমরাই আগামীর বান্দরবান। বান্দরবানের ৯০ জন সূর্য সন্তানকে অভিনন্দন।
এই আয়োজনটি পাওয়ার্ড বাই বিকাশ এবং সহযোগিতায় ছিল কনকর্ড গ্রুপ, ফ্রেশ, সেভয় আইসক্রিম, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা।
জীবনের ‘এভারেস্ট’ জয় করতে হবে: বান্দরবানে ৯০ কৃতি শিক্ষার্থীকে প্রথম আলোর সংবর্ধনা
বান্দরবানের ৯০ জন সূর্য সন্তানকে প্রথম আলোর সংবর্ধনা
তোমরাই আগামীর বান্দরবান – বান্দরবানে শিখো-প্রথম আলো জিপিএ-৫ সংবর্ধনা ২০২৬ এ ৯০ কৃতি শিক্ষার্থী।


Leave a Reply