শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে প্রথমবারের মতো নৈতিকতা বিষয়ক প্রশিক্ষণ শুরু শুক্রবার

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৯ সময় দেখুন
৭৮

বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কর্মরত আইন কর্মকর্তাদের জন্য প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে নৈতিকতা বিষয়ক এক উচ্চতর প্রশিক্ষণ কর্মসূচি। ‘Strengthening the Principles and Practices of Prosecutorial Ethics for the Attorney General’s Office of Bangladesh’ শীর্ষক এই দুদিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম আয়োজনে সহযোগিতা করছে জাতিসংঘ ও ইউএনডিপি (UNDP)।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর, ২০২৬) সকাল ৯:৩০ মিনিটে ঢাকার হোটেল হলিডে ইন-এ (এফডিসি গেট সংলগ্ন) প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কর্মরত ১৬০ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল এই প্রশিক্ষণে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রশিক্ষণ কর্মসূচির মূল উদ্দেশ্য হলো আইন কর্মকর্তাদের পেশাগত সততা, স্বাধীনতা, মানবাধিকার এবং আইনের শাসনের প্রতি অঙ্গীকার আরও সুদৃঢ় করা। প্রশিক্ষণ শেষে তারা যেন বিচারালয়ে স্বচ্ছতা ও দক্ষতার সাথে কাজ পরিচালনা করতে পারেন, সে লক্ষ্যেই আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুযায়ী কারিকুলাম সাজানো হয়েছে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জানান, দুর্নীতি, ঘুষ, দায়িত্বে অবহেলা, নথি গোপন করা কিংবা বিচারপ্রক্রিয়ায় যেকোনো ধরনের অনৈতিক প্রভাব বিস্তারের বিরুদ্ধে অ্যাটর্নি জেনারেল কার্যালয় সর্বাবস্থায় ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখবে। প্রতিষ্ঠানে অনৈতিক হস্তক্ষেপের কোনো সুযোগ থাকবে না উল্লেখ করে তিনি বলেন, “আমাদের অঙ্গীকার—সততা, স্বাধীনতা, মানবিক মর্যাদা ও সমতার ভিত্তিতে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা।”

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD