শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর পাশে এনসিপি

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:
  • Update Time : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৪ সময় দেখুন
৭৪

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার এক নারীর সঙ্গে দেখা করে তার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা।

বুধবার (১৬ সেপ্টেম্বর) গোপালগঞ্জ জেলা এনসিপির সদস্য সচিব ফেরদৌস আমিনার নেতৃত্বে নেতাকর্মীরা ফলমূল নিয়ে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখানে তারা ভুক্তভোগী নারীর খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

এ সময় ফেরদৌস আমিনা বলেন, গত ৮ সেপ্টেম্বর রাতে টুঙ্গিপাড়ায় সন্তানদের সামনে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাটগাতী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সোহাগ গাজীসহ চারজন জড়িত বলে ভুক্তভোগীর অভিযোগের কথা উল্লেখ করেন তিনি। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হলেও বাকি দুজন এখনো গ্রেপ্তার হয়নি বলেও জানান তিনি।

ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, সেটিও খতিয়ে দেখার দাবি জানান ফেরদৌস আমিনা। একই সঙ্গে তিনি ভুক্তভোগী পরিবারের পাশে থাকার এবং প্রয়োজনীয় সহযোগিতা করার আশ্বাস দেন।

এদিকে, ঘটনার পর ভুক্তভোগীর বাবা বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় মামলা করেন। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে পুলিশ সোহাগ কাজী ও স্থানীয় আকবর আলী কাজীকে গ্রেপ্তার করে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বর্তমানে মামলার পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

ভুক্তভোগীর পরিবারের সঙ্গে দেখা করার সময় এনসিপির জেলা শাখার দপ্তর সম্পাদক তৌহিদুল ইসলামসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এনসিপির সদস্য সচিব ফেরদৌস আমিনা বলেন, ভুক্তভোগী পরিবারের পাশে থাকবে এনসিপি এবং প্রয়োজন অনুযায়ী পরিবারটিকে সহযোগিতা করা হবে।

উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর দিবাগত রাতে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের পারকোনা মাদ্রাসা এলাকায় ঘরে ঢুকে এক নারীকে ধর্ষণের অভিযোগ ওঠে। পরে এ ঘটনায় মামলা হলে পুলিশ দুজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD