শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

আলীকদমের দুর্গম পুয়ামুহুরীতে সেনাবাহিনীর সুপেয় পানির প্রকল্প উদ্বোধন

বান্দরবান প্রতিনিধি।।
  • Update Time : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬২ সময় দেখুন
৭৬

দীর্ঘদিনের সুপেয় পানির সংকট নিরসনে বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পুয়ামুহুরী এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে একটি সুপেয় পানির প্রকল্প বাস্তবায়িত হয়েছে। দুর্গম পাহাড়ি জনপদে নিরাপদ পানির ব্যবস্থা হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ও আনন্দ বিরাজ করছে।

আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে উপজেলার ৪ নম্বর কুরুকপাতা ইউনিয়নের পুয়ামুহুরী এলাকায় এ প্রকল্পের উদ্বোধন করেন *আলীকদম সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ফরহাদুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম, ৪ নম্বর কুরুকপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দারা জানান, পুয়ামুহুরী আলীকদমের অন্যতম দুর্গম পাহাড়ি এলাকা। দীর্ঘদিন ধরে সেখানে নিরাপদ ও সুপেয় পানির তীব্র সংকট ছিল। বিশেষ করে শুষ্ক মৌসুমে খাবার পানির জন্য স্থানীয়দের দূর-দূরান্তে যেতে হতো। এতে নারী, শিশু ও বয়স্কদের সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হতো।

সেনাবাহিনীর উদ্যোগে সুপেয় পানির প্রকল্পটি বাস্তবায়িত হওয়ায় সেই দুর্ভোগ অনেকটাই কমবে বলে আশা করছেন স্থানীয়রা।

একজন স্থানীয় বাসিন্দা বলেন,
“দুর্গম পাহাড়ি এলাকায় মানুষের মৌলিক চাহিদার মধ্যে অন্যতম হলো নিরাপদ পানি। সেনাবাহিনী আমাদের এই চাহিদাটা পূরণ করায় আমরা কৃতজ্ঞ।”

প্রকল্পটি বাস্তবায়নের জন্য স্থানীয় বাসিন্দারা আলীকদম সেনা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি দুর্গম পাহাড়ি জনপদের মানুষের জীবনমান উন্নয়নে ভবিষ্যতেও সেনাবাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

আলীকদম সেনা জোনের পক্ষ থেকে জানানো হয়, দুর্গম এলাকার মানুষের মৌলিক চাহিদা পূরণে এ ধরনের উন্নয়নমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আলীকদমের দুর্গম এলাকায় এ ধরনের আরও উন্নয়ন চান স্থানীয়রা”।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD