শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

সদর ইউএনও’র মহতি উদ্যোগ।

প্রতিবেদকের নাম
  • Update Time : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ৩৫৬ সময় দেখুন
২৯

মেহেরপুর প্রতিনিধি :

মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামে একটি রাস্তার পানি নিস্কাশনের ব্যবস্থা করে দীর্ঘদিনের জলাবদ্ধতার নিরসন করেছেন ইউএনও খায়রুল ইসলাম। তার এ মহতি উদ্যোগে এলাকাবাসীর দুর্ভোগ লাঘব হয়েছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: খায়রুল ইসলাম তার সরকারি ফেসবুক পেজে এ নিয়ে লিখেছেন, কুতুবপুর ইউনিয়নের উজলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রোগ্রাম শেষে নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার পথে মনোহরপুর গ্রামে দেখি এলজিইডির একটা রাস্তায় প্রায় হাঁটু পর্যন্ত পানি জমে আছে।

গ্রামের লোকজন দেখলাম অনেক কষ্ট করে পার হচ্ছে। গাড়িচালককে বললাম গাড়ি থামাতে। আমার বিষয়টি দেখে খুব খারাপ লাগলো। দঁড়াতেই লোকজন এগিয়ে আসল। তারা বলল তাদের পার হতে খুব কষ্ট হয়। তারা বলল, মাঝে মাঝে এক্সিডেন্ট হয়। এগিয়ে যেতেই দেখলাম, রাস্তার দুই পাশের লোকজন তাদের জমিতে যেন পানি না যায় এজন্য তারা মাটির বাঁধ দিয়ে আটকে রেখেছে। অথচ তারাও এই রাস্তাটি ব্যবহার করে। কয়েক গ্রামের লোক এই রাস্তা ব্যবহার করে। আমি এক এক করে বাড়ির মালিকদের জিজ্ঞাসা করতেই বলল, অমুক বন্ধ করেছে, তাই তারাও করেছে। আমি পাশের বাড়ি থেকে কোদাল এনে মাটি কাটতে বললাম, গ্রাম পুলিশকেও ফোন দিয়ে আনলাম। তারাও কোদাল দিয়ে মাটি কেটে মুহূর্তের মধ্যে রাস্তা থেকে পানি নেমে যায়। শুনলাম অনেকেই বিষয়টি এর আগে সমাধান করতে পারে নাই। এর আগে অনেকবার মারামারি হয়েছে। যারা এতদিন এদের ভয়ে কথা বলতে পারত না তারা খুব খুশি হয়েছে। এখানেই চাকরির সার্থকতা খুঁজে পাই। ”

এলাকাবাসী ইউএনওর এমন কাজক প্রশংসা করে বলেন, সরকারি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এভাবে দায়িত্ব পালন করলে সমাজ থেকে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। তার একটি প্রমান এ রাস্তা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD