শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

পার্বত্য শান্তি নিয়ে সরকারের বড় উদ্যোগ:- পার্বত্যর বুকে শান্তির নতুন বার্তা

বান্দরবান প্রতিনিধি।।
  • Update Time : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৫ সময় দেখুন
৬৪

পার্বত্য শান্তিতে নতুন আশা: ৩ কমিটি গঠনকে স্বাগত জানালো পিসিএনপি
৫৫ বছরে প্রথম: পার্বত্য সমস্যা সমাধানে সরকারের কমিটি, পিসিএনপির অভিনন্দনবান্দরবান থেকে পিসিএনপি: এই কমিটিই আনবে পার্বত্যর স্থায়ী শান্তি”।

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার কর্তৃক জাতীয় কমিটি, নির্বাহী কমিটি ও পরামর্শক কমিটি* গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ -পিসিএনপি।

শনিবার ১২ টায় বান্দরবান শহরের রিস্বংস্বং রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিনন্দন জানানো হয়।
লিখিত বক্তব্য পাঠ করেন পিসিএনপির কেন্দ্রীয় চেয়ারম্যান *কাজী মো. মজিবর রহমান।

পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সব জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের ধর্ম-বর্ণ নির্বিশেষে সাংবিধানিক অধিকার রক্ষা, দেশের সার্বভৌমত্ব সংরক্ষণ এবং বৈষম্যহীন স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্যই এই ৩টি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। আমরা বিশ্বাস করি এই কমিটিগুলো পার্বত্যর দীর্ঘদিনের সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখবে।”

পিসিএনপি চেয়ারম্যান আরও বলেন, স্বাধীনতার ৫ বছরে এ ধরনের উদ্যোগ অতীতে কোনো সরকার নেয়নি। এজন্য তিনি সরকারের প্রধানমন্ত্রী *তারেক রহমান* সহ সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

তিনি আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটিগুলো নিরলসভাবে কাজ করে পার্বত্য চট্টগ্রামের সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত করবে এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন:-
পিসিএনপি কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান, বান্দরবান জেলা সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ সদস্য মো. নাসির উদ্দীন, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. শাহজালাল এবং পৌর সভাপতি সামশুল হক সামু সহ সংগঠনের নেতৃবৃন্দ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD