March 2, 2026, 8:34 am
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক জামালপুরে দোকান নিয়ে বিরোধ: টাকা আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাইকগাছায় প্রশ্নের মুখে বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড (বিটিসিএল) দিগপাইতের ডোয়াইলপাড়া গ্রামে প্রতিবেশী ভাগিনার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ; ধামাচাপা দেওয়ার অপচেষ্টা প্রভাবশালীদের আমতলীতে ৩০০ দরিদ্র পরিবার মাঝে ইফতার সামগ্রী বিতরন নড়াইলে দু’পক্ষের সংঘর্ষ, বাবা-ছেলেসহ নিহত ৪ ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন মাদককাণ্ডে মুখ খুললেন মেহজাবীন রাজশাহীতে আলু নিয়ে বিপাকে কৃষক নরসিংদীর শিবপুরে শিক্ষকের দুই পা কর্তন অপরাধী আমার ভাই হলেও ছাড় পাবে না এমপি মনজুর এলাহী। জামালপুরে কেন্দুয়া কালিবাড়ী কেন্দ্রীয় ঈদগাহ মাঠের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

পরিবার পরিকল্পনায় বিশেষ অবদানে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হলেন খায়রুল ইসলাম

প্রতিবেদকের নাম
  • Update Time : Tuesday, July 15, 2025
  • 418 সময় দেখুন

পরিবার পরিকল্পনায় বিশেষ অবদানে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হলেন খায়রুল ইসলাম

মেহেরপুর প্রতিনিধি:

পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ মেহেরপুর সদর উপজেলার নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলামকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে সম্মাননা প্রদান করা হয়েছে।

সোমবার (১৪ জুলাই) বিকেলে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়।

এর আগেও ২০২৫ সালের জুন মাসে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে বিশেষ ভূমিকার জন্য তাঁকে শ্রেষ্ঠ ইউএনও হিসেবে সম্মাননা দেওয়া হয়েছিল। এবার পরিবার পরিকল্পনা কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখায় দ্বিতীয়বারের মতো তিনি এই গৌরব অর্জন করলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক সিফাত মেহনাজ। তিনি ইউএনও মো. খায়রুল ইসলামের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

এসময় আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. একেএম আবু সাঈদ, জেলা শিক্ষা অফিসার হযরত আলী, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক রাশেদুল বশির খানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD