আজ (৭ সেপ্টেম্বর) সোমবার দুপুরে নগরীর প্রেসক্লাবের সামনে থেকে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট রংপুরের উদ্যোগে
রংপুরে গণপতি চক্রবর্তী পরিবারের প্রকৃত খুনিদের গ্রেফতার, বিচার বিভাগীয় তদন্ত কমিটির তত্ত্বাবধানে ঘটনার সুষ্ঠু তদন্ত, সারা দেশে খুন, ধর্ষণ ও ছিনতাই রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং মাদক ব্যবসায়ী ও তাদের গডফাদারদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাচারীবাজার জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেন এবং দাবিগুলোর প্রতি সংহতি প্রকাশ করেন।
সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর কেন্দ্রীয় সমন্বয়ক বজলুর রশিদ ফিরোজসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা গণপতি চক্রবর্তী পরিবারের হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন করে দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে দেশব্যাপী খুন, ধর্ষণ, ছিনতাই ও মাদক ব্যবসা বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।


Leave a Reply