শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো ২ দিনের সফরে ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি

স্টাফ রিপোর্টার রংপুর।
  • Update Time : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৯ সময় দেখুন
৪৬

আজ (৬ সেপ্টেম্বর) নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর সফর ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। রাষ্ট্রপতিকে বরণ করে নিতে শহরজুড়ে গ্রহণ করা হয়েছে নানা প্রস্তুতি। সাজিয়ে তোলা হয়েছে সড়ক, ডিভাইডার ও বিভিন্ন স্থাপনা। পাশাপাশি চলেছে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ। সফরের প্রথম দিন তাঁকে দেওয়া হবে নাগরিক সংবর্ধনা। স্থানীয় সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতিকে বরণ করে নিতে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠ প্রস্তুত করা হয়েছে। সেখানে তৈরি করা হয়েছে সংবর্ধনামঞ্চ।

এদিকে রাষ্ট্রপতির সফর কেন্দ্র করে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা। গুরুত্বপূর্ণ সড়ক, সরকারি-বেসরকারি স্থাপনা, অনুষ্ঠানস্থল এবং রাষ্ট্রপতির যাতায়াতের সম্ভাব্য পথে বাড়ানো হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি। রাষ্ট্রপতির নিরাপত্তায় নিয়োজিত স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সদস্যরা এরই মধ্যে ঠাকুরগাঁওয়ে এসে নিরাপত্তা প্রস্তুতি শুরু করেছেন। পাশাপাশি রাষ্ট্রপতির সফরস্থল ও আশপাশ এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিরাপত্তার অংশ হিসেবে র‌্যাবের ডগ স্কোয়াডের সদস্যরাও বিভিন্ন স্থানে তল্লাশি ও নিরাপত্তাকার্যক্রম পরিচালনা করছেন।

সফরসূচি অনুযায়ী, ৬ ও ৭ সেপ্টেম্বর দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে অবস্থান করবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রথম দিন তিনি তাঁর বাবা-মায়ের কবর জিয়ারত করবেন। পরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে আয়োজিত নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন। দ্বিতীয় দিনে তাঁর ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনের কর্মসূচি রয়েছে। এ কর্মসূচি ঘিরেও জেলার মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী জানান, ‘রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রথম নিজ জেলা সফর ঠাকুরগাঁওবাসীর কাছে অতি আনন্দের। নাগরিক সংবর্ধনায় অংশ নিতে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে।’

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD