শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু

সব ধর্মের মানুষের সমন্বয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে : ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু

স্টাফ রিপোর্টার রংপুর।
  • Update Time : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৬ সময় দেখুন
৪৩

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে লালমনিরহাটে শ্রী শ্রী গৌরীশংকর গোশালা সোসাইটির উদ্যোগে আয়োজিত শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উৎসব উপলক্ষে আলোচনা সভা ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, সব ধর্মের মানুষের সমন্বয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। সমাজের অন্যায়, অবিচার, জুলুম, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

মন্ত্রী বলেন, “শ্রীকৃষ্ণ অন্যায়, অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে সংগ্রামের প্রতীক। বর্তমান সমাজেও নানা বৈষম্য ও অনিয়ম রয়েছে। এসবের বিরুদ্ধে সকল ধর্ম-বর্ণের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ সকল ধর্মের মানুষ এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি ও সহাবস্থান বজায় রাখতে হবে। এটাই আমাদের বিশ্বাস এবং জাতীয় ঐক্যের ভিত্তি।”

সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় স্থাপনা ও তীর্থস্থান সংরক্ষণের বিষয়ে আসাদুল হাবিব দুলু বলেন, গৌরীশংকর গোশালা সোসাইটির জন্য একটি মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হলে তা বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। পাশাপাশি সিন্দুরমতি তীর্থস্থান, মহেন্দ্রনগরের মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় স্থাপনার সংস্কার ও সংরক্ষণে সরকারি উদ্যোগ অব্যাহত থাকবে।

দুর্গাপূজার প্রস্তুতি প্রসঙ্গে তিনি জানান, সারা দেশের পূজামণ্ডপ ও মন্দিরের তালিকা সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে সময়মতো প্রয়োজনীয় বরাদ্দ প্রদান করে সুষ্ঠুভাবে পূজা উদযাপনের পরিবেশ নিশ্চিত করা যায়।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সহ উপস্থিত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD