শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু

রাজাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত

আলমগীর শরীফ,ঝালকাঠি প্রতিনিধি :
  • Update Time : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩২ সময় দেখুন
৩৬

মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপন উপলক্ষে ঝালকাঠির রাজাপুরে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর-২০২৬) সকাল ১০ ঘটিকায় রাজাপুর শ্রী শ্রী কেন্দ্রীয় হরিসভা মন্দিরে জমকালো আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা শেষে সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে রাজাপুর উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজাপুর থানার অফিসার ইনচার্জ বাবু সুজন বিশ্বাস, ঝালকাঠি জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও বিশিষ্ট সমাজসেবক মোঃ জহিরুল হক সোহেল ও বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক বিশ্লেষক ওয়াসিম আহমেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু রতন দেবনাথ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক বাবু গোপাল কর্মকার।
অতিথিরা বলেন, ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি মানুষের মধ্যে সাম্য, সম্প্রীতি, ভালোবাসা ও মানবিকতার বার্তা ছড়িয়ে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ দিন। শ্রীকৃষ্ণের আদর্শ অনুসরণ করে সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রেখে সবাইকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD