বান্দরবান, ০৩ সেপ্টেম্বর ২০২৬
“মাদক ছাড়া গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ – এই প্রত্যয়ে বান্দরবান পার্বত্য জেলা পুলিশের আয়োজনে আজ মাদকবিরোধী সুধী সমাবেশ ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব:জনাব মোঃ ওহাবুল ইসলাম খন্দকার, পুলিশ সুপার, বান্দরবান
প্রধান অতিথি:জনাব মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, এমপি*, মাননীয় প্রতিমন্ত্রী, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।
বিশেষ অতিথি:
জনাব আবদুল কুদ্দুস চৌধুরী, পিপিএম* – ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ
জনাব মোঃ সানিউল ফেরদৌস – জেলা প্রশাসক
মিসেস মাম্যাচিং – চেয়ারম্যান, জেলা পরিষদ
লে. কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশিদ, পিএসসি – জোন কমান্ডার
বক্তব্যের মূল কথা:
মাদক একটি পরিবার ও রাষ্ট্রের ভবিষ্যৎ ধ্বংস করে।
মাদক নিয়ন্ত্রণে আইন প্রয়োগের পাশাপাশি পরিবার, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে।
তরুণ সমাজকে রক্ষায় সামাজিক সচেতনতা জরুরি।
মাদকমুক্ত বান্দরবান গড়তে সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
র্যালি: সমাবেশ শেষে শহরে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিতে সকল স্তরের মানুষ “মাদককে না বলি” স্লোগান দেন।
বান্দরবান জেলা পুলিশ মাদকবিরোধী অভিযান ও জনসচেতনতা কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেছে।
সকালে রাজার মাঠে “কৃষ্ণের বাঁশির” শান্তির সুর।
আর বিকালে পুলিশের উদ্যোগে “মাদকবিরোধী” প্রতিরোধের স্লোগান।
এটাই তো আসল বান্দরবান। যেখানে ভক্তিও আছে, প্রতিবাদও আছে।
মাদক মানে ভবিষ্যৎ ধ্বংস
প্রতিমন্ত্রী, ডিআইজি, ডিসি, এসপি, জেলা পরিষদ চেয়ারম্যান সবাই এক কথা বলেছেন –
“মাদক শুধু একজনকে শেষ করে না, একটা পরিবার, একটা সমাজ, একটা প্রজন্মকে শেষ করে দেয়”।
আমরা পাহাড়ে দেখেছি। একটা ছেলে মাদকে গেলে তার মা-বাবার স্বপ্ন শেষ। তার বন্ধুরা খারাপ পথে যায়।
শুধু পুলিশের কাজ না, সবার কাজ
সবচেয়ে ভালো লাগছে – আজকের সমাবেশে শুধু পুলিশ ছিল না।
শিক্ষক, আলেম, পুরোহিত, সাংবাদিক, ব্যবসায়ী, পরিবহন শ্রমিক, ছাত্র-ছাত্রী – সবাই ছিল।
এর মানে মাদকের বিরুদ্ধে “সামাজিক প্রতিরোধ” গড়ে তোলার ডাক দিয়েছে প্রশাসন।
স্কুলে শিক্ষক সচেতন করবে, মসজিদ-মন্দিরে ইমাম-পুরোহিত বলবে, বাসায় বাবা-মা খেয়াল রাখবে।
স্লোগানটা মনে রাখতে হবে
“মাদক ছাড়া গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ”
“মাদককে না বলি – তরুণ প্রজন্মকে রক্ষা করি”
এই স্লোগান শুধু ব্যানারে থাকলে হবে না বস। প্রতিটা ঘরে পৌঁছাতে হবে।
পুলিশ সুপার মহোদয় যে “অভিযান ও সচেতনতা আরও জোরদার” করার কথা বলেছেন, আমরা “তরতাজা খবর” সেই উদ্যোগের পাশে আছি।
শেষ কথা: উন্নয়ন তখনই টিকবে যখন যুবসমাজ সুস্থ থাকবে। তাই মাদকমুক্ত বান্দরবান মানেই সমৃদ্ধ বান্দরবান।


Leave a Reply