শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু

অ্যাডভোকেট তাজুল ইসলামের মেয়ে সেতুর চিকিৎসক হওয়ার স্বপ্নপূরণ; বাবার চোখে আনন্দের অশ্রু

নিলুফা আক্তার নীলা, কুলিয়ারচর প্রতিনিধি:
  • Update Time : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৪ সময় দেখুন
৪৪

কঠোর পরিশ্রম, অদম্য মেধা আর বাবার লালিত স্বপ্নের বাস্তব প্রতিফলন ঘটিয়ে ডাক্তার হয়েছেন জান্নাতুল ফেরদৌসী সেতু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধীনে অনুষ্ঠিত চূড়ান্ত এমবিবিএস (MBBS) পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে আনুষ্ঠানিকভাবে চিকিৎসা সেবার জগতে পা রেখেছেন তিনি।

ডা. জান্নাতুল ফেরদৌসী সেতু কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচরের কৃতি সন্তান, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম আলমের জ্যেষ্ঠ কন্যা।
মেয়ের এই অসাধারণ সাফল্য ও চিকিৎসক হওয়ার খবর ছড়িয়ে পড়তেই আনন্দে ভাসছে পুরো পরিবার। প্রিয় সন্তানের এমন মাহেন্দ্রক্ষণে আবেগাপ্লুত হয়ে পড়েন বাবা অ্যাডভোকেট তাজুল ইসলাম আলম। কৃতজ্ঞতায় চোখের কোণে দেখা দেয় আনন্দের অশ্রু। তিনি মহান সৃষ্টিকর্তার দরবারে অশেষ শুকরিয়া জ্ঞাপন করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, ডা. জান্নাতুল ফেরদৌসী সেতু শৈশব থেকেই অত্যন্ত মেধাবী ও পড়াশোনায় অনুরাগী ছিলেন। সততা ও নিষ্ঠার সাথে চিকিৎসক হয়ে ভবিষ্যতে সাধারণ ও সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা সেবা পৌঁছে দেওয়াই তাঁর মূল লক্ষ্য।

নিজের অনুভূতির কথা জানাতে গিয়ে আবেগপ্লুত বাবা অ্যাডভোকেট তাজুল ইসলাম আলম বলেন, “একজন বাবা হিসেবে সন্তানের এই অর্জনে আমার আনন্দ ও অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। সে যেন তার অর্জিত শিক্ষা ও জ্ঞান দিয়ে সততা ও পেশাদারিত্বের সাথে আমৃত্যু মানুষের সেবা করে যেতে পারে-দেশবাসীর কাছে আমি সেই দোয়াই চাই।”

এদিকে কুলিয়ারচরের রত্ন ডা. জান্নাতুল ফেরদৌসী সেতুর এই সাফল্যমণ্ডিত অর্জনে কুলিয়ারচরের সর্বস্তরের সাধারণ মানুষ, আত্মীয়-স্বজন, সহপাঠী এবং শুভাকাঙ্ক্ষীরা তাঁকে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানাভাবে আন্তরিক অভিনন্দন ও উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানাচ্ছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD