শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু

বাজিতপুরে আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রশাসনিক ব্যাবস্থার দাবি জানিয়ে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

মুহাম্মদ কাইসার হামিদ, কিশোরগঞ্জ প্রতিনিধি।।
  • Update Time : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৩৩ সময় দেখুন
৪০

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ভাগলপুরে অবস্থিত ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজে বিভিন্ন অনিয়ম ও আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ করেছেন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

রোববার (৩০ আগস্ট) শিক্ষার্থীরা প্রতিষ্ঠানে বিক্ষোভ করে এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান। বিক্ষোভকারী শিক্ষার্থীদের অভিযোগ, প্রতিষ্ঠানের সাবেক অধ্যক্ষ সেলিনা আক্তার, সাবেক সহকারী প্রধান শিক্ষক মশিউর রহমান, বর্তমান সহকারী প্রধান শিক্ষক মো. মাসুম মিয়া, সিনিয়র সহকারী শিক্ষক চন্দা রানী দেবনাথ এবং অফিস সহকারী আশিষ দেবনাথের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে। এসব অভিযোগ তদন্ত করে সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। শিক্ষার্থীরা জানান, আগামী ৭২ ঘণ্টার মধ্যে অভিযোগগুলোর বিষয়ে কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে আন্দোলন আরও কঠোর করা হবে। দ্রুত ব্যবস্থা না নেওয়া পর্যন্ত তারা আগামী তিন দিন শ্রেণিকক্ষে ফিরবেন না বলেও ঘোষণা দেন। শিক্ষার্থীদের দাবি, প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করতে হবে। পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাদের অব্যাহতির দাবিও জানান তারা।বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক পরিবেশ ও শিক্ষার অধিকার নিশ্চিত করতে অনিয়ম-দুর্নীতির অভিযোগের দ্রুত ও নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। অন্যথায় তারা কর্মসূচি আরও জোরালো করার ঘোষণা দেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD