শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু

ইসলামপুর সরকারি জে.জে.কে.এম. গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজে শিক্ষক পরিষদ গঠিত সম্পাদক মোঃ রুহুল আমিন

আলমাস হোসেন আওয়াল ইসলামপুর প্রতিনিধি জামালপুর
  • Update Time : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৩৮ সময় দেখুন
৪৮

জামালপুরের ইসলামপুর উপজেলার ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান ইসলামপুর সরকারি জে.জে.কে.এম. গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজে শিক্ষক পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সম্পাদক নির্বাচিত হয়েছেন সহকারী অধ্যাপক মোঃ রুহুল আমিন।
রবিবার (৩০ আগষ্ট) প্রতিষ্ঠানের শিক্ষকদের অংশগ্রহণে শিক্ষক পরিষদ গঠনের প্রক্রিয়া সম্পন্ন হয়। সম্পাদক পদে অন্য কোনো প্রার্থী না থাকায় সহকারী অধ্যাপক মোঃ রুহুল আমিনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সম্পাদক নির্বাচিত ঘোষণা করা হয়।
মোঃ রুহুল আমিন সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। সহকর্মীরা তাকে অভিনন্দন জানিয়ে নতুন দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
নবনির্বাচিত সম্পাদক সহকারী অধ্যাপক মোঃ রুহুল আমিন বলেন, “শিক্ষক পরিষদ শুধু শিক্ষকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করবে না; বরং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য ও ঐক্য আরও সুদৃঢ় করে একটি সুন্দর ও শিক্ষাবান্ধব পরিবেশ তৈরিতে কাজ করতে চাই।”
তিনি আরও বলেন, “শিক্ষকদের দায়িত্ব শুধু শ্রেণিকক্ষে পাঠদানের মধ্যেই সীমাবদ্ধ নয়। শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলা এবং প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ন রাখতে আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। শিক্ষক পরিষদের সকল সদস্যকে সঙ্গে নিয়ে আমি আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করব।”
সংশ্লিষ্ট শিক্ষকরা জানান, শিক্ষক পরিষদ একটি প্রতিষ্ঠানের শিক্ষকদের মধ্যে সমন্বয়, পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির গুরুত্বপূর্ণ মাধ্যম। নতুন কমিটির মাধ্যমে শিক্ষকদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া নিয়ে আলোচনা, শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং প্রতিষ্ঠানের একাডেমিক কার্যক্রমে আরও কার্যকর ভূমিকা রাখার সুযোগ সৃষ্টি হবে।
শিক্ষক ও সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুন শিক্ষক পরিষদ প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সুন্দর ও ইতিবাচক সম্পর্ক গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নবনির্বাচিত সম্পাদক সহকারী অধ্যাপক মোঃ রুহুল আমিনকে অভিনন্দন জানিয়ে তার সফলতা কামনা করেছেন প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ও শুভাকাঙ্ক্ষীরা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD