শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু

গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:
  • Update Time : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৫৮ সময় দেখুন
৭৪

গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকাল ১১টায় জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লা, গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানি ও গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. সামছুল হক, জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক শরীফ রাফিকুজ্জামান, জেলা আইনজীবী সমিতির সভাপতি কাজী আবুল খায়ের, সাধারণ সম্পাদক এম এ আলম সেলিমসহ আইনজীবীরা।

বক্তারা বলেন, আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি বিচারপ্রার্থীদের উন্নত সেবা নিশ্চিত করতে আধুনিক অবকাঠামো প্রয়োজন। নতুন ভবন নির্মিত হলে আইনজীবীদের কর্মপরিবেশ ও বিচারপ্রার্থীদের সেবার মান আরও উন্নত হবে।

জেলা আইনজীবী সমিতির সভাপতি কাজী আবুল খায়ের বলেন, নতুন ভবন নির্মাণ সমিতির আইনজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশা। ভবনটি নির্মিত হলে বর্তমান অবকাঠামোগত সীমাবদ্ধতা অনেকটাই দূর হবে।

অনুষ্ঠান শেষে অতিথিরা নতুন ভবনের নির্মাণকাজ সফলভাবে সম্পন্ন হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD