বান্দরবান, ২৯ আগস্ট ২০২৬
বর্ষা শেষ হওয়ার আগেই বান্দরবানের লামা উপজেলায় পাহাড় কেটে মাটি সংগ্রহের তৎপরতা বেড়েছে। স্থানীয়দের অভিযোগ, আগামী ইটভাটা মৌসুমের প্রস্তুতি হিসেবেই এই মাটি কাটা হচ্ছে।
১.৪০টি ইটভাটা* আগামী মৌসুমে চালুর প্রস্তুতি নিচ্ছে বলে স্থানীয়দের দাবি
২.উপজেলার বিভিন্ন পাহাড়ি এলাকায় ভারী যন্ত্র দিয়ে মাটি কাটা ও স্তূপ করে রাখা হচ্ছে
৩.পাহাড়ের ঢাল কেটে সমতল করা হচ্ছে, এতে পাহাড়ের স্বাভাবিক গঠন নষ্ট হচ্ছে
স্থানীয় বাসিন্দা ও পরিবেশ সচেতনদের আশঙ্কা:
– পাহাড়ধসের ঝুঁকি বাড়বে বর্ষায়
– সড়কে কাদা-মাটি জমা ও যাতায়াত বিঘ্ন
– নিচু এলাকার বসতবাড়ি ও কৃষিজমি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা
– পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্যর নষ্ট হবে
স্থানীয়দের প্রশ্ন: পাহাড় কাটার অনুমতি আছে কি?
মাটি কোন ইটভাটায় যাচ্ছে?
ইটভাটাগুলোর পরিবেশগত ছাড়পত্র আছে কি?
প্রশাসনের নজরদারি কোথায়?
স্থানীয়রা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের কাছে সরেজমিন পরিদর্শন ও বৈধতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
জনস্বার্থের প্রশ্ন: লামার পাহাড় কেটে মাটি সংগ্রহ বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কবে দৃশ্যমান হবে?
গুজব_নয়_তথ্য_চাই।


Leave a Reply