April 17, 2026, 6:28 am
শিরোনাম :
সুন্দরবনে ড্রোনের সহায়তায় অভিযান: বিষ দিয়ে মাছ শিকার পণ্ড, নৌকা ও বিষ জব্দ কানাডার মুলধারার রাজনীতিতে বাঙালী বংশোদ্ভূত মৌলভীবাজারের ডলি বেগম অধ্যক্ষের অবহেলায় ৩৯ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা অনিশ্চিত গাঁজা সেবন ও বহনের অপরাধে নীলফামারী কোর্টের মুহুরী আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড কুমিল্লায় অটোরিকশা-কাভার্ডভ্যান সংঘর্ষে মা-ছেলের মৃত্যু কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে চাল বোঝাই ট্রাক খাদে পড়ে নিহত-৭ আহত-৬ রশিদপুর উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য বর্ষবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দুর্ভোগের চরম সীমায় তিন ইউনিয়নের মানুষ। সুন্দরবন ও উপকুলীয় এলাকায় কোস্টগার্ডের সাঁড়াশি অভিযান ইসলামপুর পৌরসভায় উন্নয়ন ব্যয় নিয়ে বিভ্রান্তি: সংবাদপত্রের প্রতিবেদনের বিপরীতে দাপ্তরিক হিসাবের চিত্র

ঝিনাইদহে নবগঠিত জেলা পূজা উদযাপন ফ্রন্টের মতবিনিময়সভা

প্রতিবেদকের নাম
  • Update Time : Sunday, July 13, 2025
  • 210 সময় দেখুন

ঝিনাইদহে নবগঠিত জেলা পূজা উদযাপন ফ্রন্টের মতবিনিময়সভা

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহে নবগঠিত জেলা পূজা উদযাপন ফ্রন্টের আয়োজনে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় শহরের ফুড সাফারি রেস্টুরেন্ট হলরুমে এ মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক মিলন কুমার ঘোষ। তিনি বলেন, আওয়ামী লীগ আমলে হিন্দুরের ওপর বেশি অত্যাচার, নির্যাতন করা হয়েছে। আওয়ামী লীগ তাদের নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য হিন্দু সম্প্রদায়ের লোকজনকে ব্যবহার করতো। হিন্দুদের সহায়-সম্পত্তি আওয়ামী লীগের আমলে জোরপূর্বক দখল করে নেয়া হয়েছে। গত ১৫ বছরে অনেক হিন্দুর জমি বেদখলে চলে গেছে। অথচ জাতীয়তাবাদী শক্তি কখনো হিন্দুদের ওপর কোনো ধরনের অত্যাচার-নির্যাতন করেনি। বিএনপি ক্ষমতায় এলে হিন্দুরা আরো ভালো থাকবে। এ সময় সিনিয়র আহ্বায়ক অনন্ত রায়, যুগ্ম আহ্বায়ক দিপ্ত ঘোষ, সদস্য সচিব সমির কুমার হালদার, সদস্য সচিব রাহুল দেব সাহা পাপ্পু, জীবন কুমার বিশ্বাস ও সুশান্ত সরকার উপস্থিত ছিলেন। এছাড়াও জেলার ৬টি উপজেলার হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD