শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

মেহেরপুরের গাংনী প্রেস ক্লাবের নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ

প্রতিবেদকের নাম
  • Update Time : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ২৬৪ সময় দেখুন
২৬

মেহেরপুরের গাংনী প্রেস ক্লাবের নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী প্রেস ক্লাবের নব নির্বাচিত দ্বিবার্ষিক কমিটির সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে গাংনী প্রেস ক্লাবে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নির্বাহী কমিটির সদস্যবৃন্দ শপথ গ্রহণ করেন। অনুষ্ঠানে নব নির্বাচিত নির্বাহী কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান মেহেরপুর প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ও আরটিভি/দৈনিক মাথাভাঙ্গা প্রতিনিধি মাজেদুল হক মানিক। সভাপতি হিসেবে দৈনিক সময়ের আলোর জেলা প্রতিনিধি তৌহিদ উদ দৌলা রেজা, সাধারণ সম্পাদক হিসেবে বণিক বার্তার জেলা প্রতিনিধি মাহাবুব আলম সাধারণ, দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি মজনুর রহমান আকাশ (সহসভাপতি), দৈনিক ভোরের ডাক পত্রিকার গাংনী উপজেলা প্রতিনিধি জুরাইস ইসলাম (যুগ্ম-সম্পাদক), বাংলাদেশ বার্তা প্রতিনিধি তাহেরুল ইসলাম তপন (কোষাধ্যক্ষ),মিজানুর রহমান (সাংগঠনিক সম্পাদক), জিনারুল ইসলাম দিপু (দপ্তর সম্পাদক) ও নির্বাহী সদস্য হাবিবুর রহমান শপথ গ্রহণ করেন। গাংনী প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী দায়িত্ব পালন এবং এর পবিত্রতা রক্ষা, গণমাধ্যমের স্বাধীনতা, পেশাগত সততা ও নিরপেক্ষতা বজায় রাখাসহ সত্য, বস্তুনিষ্ঠ ও জনকল্যাণমূলক সংবাদ পরিবেশনে শপথ গ্রহণ করেন তারা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাংনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি রমজান আলী, মেহেরপুরের চোখ বার্তা সম্পাদক মীর শামীম, লাখোকণ্ঠ ও শিক্ষাবার্তার জেলা প্রতিনিধি এসএম রফিকুল ইসলাম বকুল, শাহীন আহম্মেদ ও প্রবাসী সাংবাদিক সাইদুর রহমান সাবুসহ গাংনী প্রেস ক্লাবের সদস্যবৃন্দ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD