April 17, 2026, 5:29 am
শিরোনাম :
সুন্দরবনে ড্রোনের সহায়তায় অভিযান: বিষ দিয়ে মাছ শিকার পণ্ড, নৌকা ও বিষ জব্দ কানাডার মুলধারার রাজনীতিতে বাঙালী বংশোদ্ভূত মৌলভীবাজারের ডলি বেগম অধ্যক্ষের অবহেলায় ৩৯ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা অনিশ্চিত গাঁজা সেবন ও বহনের অপরাধে নীলফামারী কোর্টের মুহুরী আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড কুমিল্লায় অটোরিকশা-কাভার্ডভ্যান সংঘর্ষে মা-ছেলের মৃত্যু কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে চাল বোঝাই ট্রাক খাদে পড়ে নিহত-৭ আহত-৬ রশিদপুর উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য বর্ষবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দুর্ভোগের চরম সীমায় তিন ইউনিয়নের মানুষ। সুন্দরবন ও উপকুলীয় এলাকায় কোস্টগার্ডের সাঁড়াশি অভিযান ইসলামপুর পৌরসভায় উন্নয়ন ব্যয় নিয়ে বিভ্রান্তি: সংবাদপত্রের প্রতিবেদনের বিপরীতে দাপ্তরিক হিসাবের চিত্র

ঝিনাইদ জেলায় উন্নত চিকিৎসা সেবা চালুর দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।

প্রতিবেদকের নাম
  • Update Time : Sunday, July 13, 2025
  • 206 সময় দেখুন

ঝিনাইদ জেলায় উন্নত চিকিৎসা সেবা চালুর দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আইসিইউ, সিসিইউ, কিডনি ডায়ালাইসিস, এমআরআই এবং সিটি স্ক্যান সেবা চালু ও চীনের প্রস্তাবিত বিশেষায়িত হাসপাতাল দ্রুত স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে শহরের ফ্যামেলি জোন রেস্টুরেন্টে ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির ব্যানারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রকৌশলী আবুল বাশার, সমাজসেবক প্রকৌশলী কামরুল ইসলাম, সহ-সভাপতি আব্দুস সবুর ও আবু সালেহ মো. মুসা, যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির আহম্মেদ জুয়েল, অর্থ সম্পাদক তাজনুর রহমান, সাংগঠনিক সম্পাদক ফখরুদ্দিন মুন্না, শিক্ষা সম্পাদক ফারুক হোসেন, তথ্যপ্রযুক্তি সম্পাদক তারেক মাহমুদ, আইন বিষয়ক সম্পাদক আব্দুল ওহাব, দপ্তর সম্পাদক আল আমিন হোসাইন, প্রচার সম্পাদক আল মিরাজসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সংগঠনের নেতারা বলেন, ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল জেলার মানুষের স্বাস্থ্যসেবার প্রধান আশ্রয়স্থল হলেও এখানে প্রয়োজনীয় আধুনিক চিকিৎসা সেবা নেই। আইসিইউ, সিসিইউ, ডায়ালাইসিস ইউনিট, এমআরআই ও সিটি স্ক্যানের মতো জরুরি চিকিৎসা সুবিধা না থাকায় জেলার প্রায় ২১ লাখ মানুষ উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD