April 17, 2026, 5:32 am
শিরোনাম :
সুন্দরবনে ড্রোনের সহায়তায় অভিযান: বিষ দিয়ে মাছ শিকার পণ্ড, নৌকা ও বিষ জব্দ কানাডার মুলধারার রাজনীতিতে বাঙালী বংশোদ্ভূত মৌলভীবাজারের ডলি বেগম অধ্যক্ষের অবহেলায় ৩৯ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা অনিশ্চিত গাঁজা সেবন ও বহনের অপরাধে নীলফামারী কোর্টের মুহুরী আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড কুমিল্লায় অটোরিকশা-কাভার্ডভ্যান সংঘর্ষে মা-ছেলের মৃত্যু কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে চাল বোঝাই ট্রাক খাদে পড়ে নিহত-৭ আহত-৬ রশিদপুর উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য বর্ষবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দুর্ভোগের চরম সীমায় তিন ইউনিয়নের মানুষ। সুন্দরবন ও উপকুলীয় এলাকায় কোস্টগার্ডের সাঁড়াশি অভিযান ইসলামপুর পৌরসভায় উন্নয়ন ব্যয় নিয়ে বিভ্রান্তি: সংবাদপত্রের প্রতিবেদনের বিপরীতে দাপ্তরিক হিসাবের চিত্র

রাজশাহীতে ৩ যুবক কে অপহরণ

প্রতিবেদকের নাম
  • Update Time : Wednesday, July 9, 2025
  • 203 সময় দেখুন

রাজশাহীতে ৩ যুবক কে অপহরণ

মো: গোলাম কিবরিয়া
রাজশাহীর জেলা প্রতিনিধি

রাজশাহীত ৩ যুবক কে অপহরণ করা হয়েছে ।
রাজশাহীর আদালতে মামলা করে বাড়ি ফেরার পথে ৩ যুবককে অপহরণ করে মারধর ও মুক্তিপণ দাবি করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৮ জুলাই) দুপুর ১টার দিকে রাজশাহী জজকোর্ট চত্বরের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

পরে রাজপাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে অপহৃত তিনজনকে উদ্ধার করে। এ ঘটনায় বিকেলে অপহৃতদের একজন বাগমারা উপজেলার পিরলী সেনপাড়া গ্রামের মোসলেম আলীর ছেলে আব্দুল মজিদ বাদী হয়ে রাজপাড়া থানায় মামলা করেছেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, বাগমারা উপজেলার পিরলী সেনপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে সাজেদুর রহমানের নামে পরিচালিত ‘গোল্ডেন লাইফ ইনসুরেন্স লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠানে এলাকার শতাধিক মানুষ ডিপিএস জমা রাখেন। গত ২০ জুন আব্দুল মজিদ তার জমানো টাকা চাইলে সাজেদুর তা দিতে অস্বীকার করেন।

এরপর প্রতারণার অভিযোগে মঙ্গলবার সকালে আব্দুল মজিদ আদালতে মামলা করতে যান। তার সঙ্গে সাক্ষী হিসেবে ছিলেন একই গ্রামের শহিদ মণ্ডল (৪৫), মধ্য ঝিনা গ্রামের আমির হোসেন (৫০) ও সোহাগ। মামলা শেষে আদালত চত্বর থেকে বের হলে সাজেদুর রহমানের নেতৃত্বে সাইফুল ইসলাম, মোজাফ্ফর রহমান, মাহবুর ইসলাম, ছাদিকুর রহমানসহ ৮–১০ জন তাদের পথরোধ করে মারধর ও অপহরণ করে।

অভিযোগে বলা হয়, ঘটনার সময় সোহাগ পালিয়ে গিয়ে ৯৯৯-এ ফোন করে পুলিশকে জানালে রাজপাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে কাজিহাটা এলাকা থেকে তিনজনকে উদ্ধার করে। এর আগে অপহরণকারীরা তাদের কাছে থাকা ২ হাজার ৫০০ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং শহিদের ফোন থেকে পরিবারের কাছে ফোন করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।

উদ্ধারের পর আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তারা রাজপাড়া থানায় অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, “৯৯৯ নম্বরে ফোন পাওয়ার পরপরই পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অপহৃতদের উদ্ধার করেছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”এ বিষয়ে আরও অধিক তদন্ত চলছে ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD