April 17, 2026, 4:00 am
শিরোনাম :
সুন্দরবনে ড্রোনের সহায়তায় অভিযান: বিষ দিয়ে মাছ শিকার পণ্ড, নৌকা ও বিষ জব্দ কানাডার মুলধারার রাজনীতিতে বাঙালী বংশোদ্ভূত মৌলভীবাজারের ডলি বেগম অধ্যক্ষের অবহেলায় ৩৯ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা অনিশ্চিত গাঁজা সেবন ও বহনের অপরাধে নীলফামারী কোর্টের মুহুরী আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড কুমিল্লায় অটোরিকশা-কাভার্ডভ্যান সংঘর্ষে মা-ছেলের মৃত্যু কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে চাল বোঝাই ট্রাক খাদে পড়ে নিহত-৭ আহত-৬ রশিদপুর উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য বর্ষবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দুর্ভোগের চরম সীমায় তিন ইউনিয়নের মানুষ। সুন্দরবন ও উপকুলীয় এলাকায় কোস্টগার্ডের সাঁড়াশি অভিযান ইসলামপুর পৌরসভায় উন্নয়ন ব্যয় নিয়ে বিভ্রান্তি: সংবাদপত্রের প্রতিবেদনের বিপরীতে দাপ্তরিক হিসাবের চিত্র

রাজশাহীর তানোরে ছাগল বিক্রির টাকা নিয়ে তুলকালাম কান্ড।

প্রতিবেদকের নাম
  • Update Time : Sunday, July 6, 2025
  • 223 সময় দেখুন

ছাগল বিক্রির টাকা নিয়ে তুলকালাম কান্ড

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীর তানোরে ছাগল বিক্রির টাকা চাওয়াকে কেন্দ্র করে মারপিট ও ২০ হাজার টাকা ছিনতায়ের অভিযোগ পাওয়া গেছে। তানোর উপজেলার মাদারিপুর বাজারে ঘটে মারপিট ও টাকা ছিনতায়ের ঘটনা। ওই দিন শেষ বিকেলের দিকে ছাগল মালিক মাদারিপুর গ্রামের খলিল বাদি হয়ে ছাগল ক্রেতা ওই গ্রামের দুলাল তার ভাই মিঠু ও রুবেল এবং বাবু ডাক্তারের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এঘটনায় উভয়ের পক্ষের মধ্যে এক প্রকার উত্তেজনা বিরাজ করছে।

তানোর উপজেলার খলিল মাদারিপুর বাজারে দুলালের নিকট ৩ হাজার টাকায় ছাগল বিক্রি করে। কিন্তু ছাগল বিক্রির পুরো টাকা না দিয়ে ১০০ টাকা কম দেয়। একারনে অসহায় ছাগল মালিক দুলালের কাছ থেকে ছাগল ফেরত নিয়ে চলে যায়। পুনরায় ছাগল বিক্রির জন্য বাজারে আসে খলিল। ছাগলটি তিনি ৩ হাজার ৫০০ টাকায় বিক্রি করে।

এরই জের ধরে পূর্বের ক্রেতা দুলাল তার ভাই মিঠু এবং রুবেল ছাগল মালিক খলিলকে অকাথ্য ভাষায় গালাগালি করে। খলিলের চাচাতো ভাই মজিবুর গালাগালি করতে নিষেধ করলে তাকে এলোপাতাড়ি ভাবে মারপিট করে। তাকে উদ্ধার করতে খলিল আসলে তাকেও বেধড়ক পিটিয়ে টেনে হেচড়ে বাবু ডাক্তারের দোকানের কাছে নিয়ে যায়।

ভুক্তভোগী খালিল জানান, আমি গরীব অসহায়, আমাকে মেরে ধান ও ছাগল বিক্রির ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। সংবাদ পেয়ে আমার স্ত্রী আসলে তাকেও পেটায়। তাদের ভয়ে এলাকায় কেউ কথা বলতে পারেনা। আমি এঘটনার ন্যায্য বিচার চাই। তবে অভিযুক্তরা জানান, কথা-কাটাকাটি হয়েছে, মারপিট ও টাকা ছিনতায়ের কোন ঘটনা ঘটেনি। আমাদের কে ফাঁসানোর জন্য খলিল এসব নাটক সাজিয়েছে। তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD