March 2, 2026, 5:57 am
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক জামালপুরে দোকান নিয়ে বিরোধ: টাকা আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাইকগাছায় প্রশ্নের মুখে বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড (বিটিসিএল) দিগপাইতের ডোয়াইলপাড়া গ্রামে প্রতিবেশী ভাগিনার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ; ধামাচাপা দেওয়ার অপচেষ্টা প্রভাবশালীদের আমতলীতে ৩০০ দরিদ্র পরিবার মাঝে ইফতার সামগ্রী বিতরন নড়াইলে দু’পক্ষের সংঘর্ষ, বাবা-ছেলেসহ নিহত ৪ ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন মাদককাণ্ডে মুখ খুললেন মেহজাবীন রাজশাহীতে আলু নিয়ে বিপাকে কৃষক নরসিংদীর শিবপুরে শিক্ষকের দুই পা কর্তন অপরাধী আমার ভাই হলেও ছাড় পাবে না এমপি মনজুর এলাহী। জামালপুরে কেন্দুয়া কালিবাড়ী কেন্দ্রীয় ঈদগাহ মাঠের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

চুয়াডাঙ্গায় সদ্য যোগদানকৃত টিআরসিদের ব্যবহারিক প্রশিক্ষণের শুভ উদ্বোধন করলেন পুলিশ সুপার।

প্রতিবেদকের নাম
  • Update Time : Sunday, July 6, 2025
  • 209 সময় দেখুন

চুয়াডাঙ্গায় সদ্য যোগদানকৃত টিআরসিদের ব্যবহারিক প্রশিক্ষণের শুভ উদ্বোধন করলেন পুলিশ সুপার

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গা জেলায় সদ্য যোগদানকৃত ট্রেইনি রিক্রুট কনস্টেবল(টিআরসি)গণের ব্যবহারিক প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ ০৬ জুলাই ২০২৫ তারিখ সকাল ১০টায় পুলিশ লাইন্স,চুয়াডাঙ্গায় এ প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা।
এই ব্যবহারিক প্রশিক্ষণ পর্বে সেবা প্রত্যাশী ও জনসাধারণের সাথে পেশাগত আচরণ, আত্মনিয়ন্ত্রণ, কায়িক প্রশিক্ষণ, আইন ও বিধিবিধান, অস্ত্রচালনা, মানবাধিকার, জনসেবামূলক আচরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, নবনিযুক্ত টিআরসি সদস্যরা পুলিশের ভবিষ্যৎ। তাদেরকে শৃঙ্খলা, কর্তব্যপরায়ণতা ও পেশাগত দক্ষতা অর্জনের মধ্য দিয়ে একজন আদর্শ পুলিশ সদস্যে পরিণত হতে হবে। ব্যবহারিক প্রশিক্ষণ সে লক্ষ্যেই অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, দেশের জনগণের আস্থা অর্জন করতে হলে পেশাদারিত্ব, মানবিকতা এবং আন্তরিকতা নিয়ে দায়িত্ব পালন করতে হবে। নবীন সদস্যদের উদ্দেশ্যে পুলিশ সুপার সৎ ও নিষ্ঠাবান হয়ে দেশ ও মানুষের সেবা করার আহ্বান জানান।
এসময় আরোও উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) তাজরিনা সুলতানা, চুয়াডাঙ্গা, প্রশিক্ষকবৃন্দ ও জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ফোর্স। প্রশিক্ষণার্থী টিআরসিরা মনোযোগ সহকারে পুলিশ সুপারের দিকনির্দেশনা শ্রবণ করেন এবং দায়িত্ব পালনে প্রস্তুত থাকার অঙ্গীকার করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD