বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা দাউদকান্দি থানার সাফল্যের মুকুটে নতুন পালক, শ্রেষ্ঠ ওসি পলাশ কুলিয়ারচরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সিন্দুকছড়ি জোন কর্তৃক মেডিক্যাল ক্যাম্পেইন বলিপাড়া ৩৮ বিজিবির বিশেষ উদ্যোগে ক্যচুপাড়া স্কুলের ১৫০ শিক্ষার্থীকে শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা খালেদা জিয়ার প্রতিশ্রুতির ৩৩ বছর অতিবাহিত:কটিয়াদী বালিকা বিদ্যালয় সরকারীকরণের জোড়ালো দাবি এসএসসি সমমানের ফলাফলে কিশোরগঞ্জে শীর্ষে লক্ষ্মীপুর টেকনিক্যাল স্কুল এণ্ড বিএম কলেজ গৃহহীনদের জন্য নির্মিত ঘরে ঝুলছে তালা, আগাছায় ঢেকেছে আঙিনা; জনকল্যাণে ব্যবহারের দাবি হেফাজতের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ জানিয়েছে হেযবুত তওহীদের কুলিয়ারচরের লক্ষ্মীপুর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত ৬ জনের সবাই নারী খানাখন্দে অচল ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, আমতলীতে তীব্র যানজট

দীর্ঘ প্রতীক্ষার অবসান, ১০ আগস্ট ঢাকা-গোপালগঞ্জ সরাসরি ট্রেন

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:
  • Update Time : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ২৯ সময় দেখুন
৩৩

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ১০ আগস্ট থেকে ঢাকা-গোপালগঞ্জ রুটে চালু হচ্ছে সরাসরি ট্রেন সার্ভিস। ‘অভিযাত্রী কমিউটার’ নামে নতুন এই ট্রেন চালুর খবরে উচ্ছ্বসিত গোপালগঞ্জবাসী। এতে কম খরচে রাজধানীতে যাতায়াতের পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা ও কৃষিপণ্য পরিবহনে নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা করছেন স্থানীয়রা।

বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা গেছে, ১০ আগস্ট দুপুর ২টা ৩০ মিনিটে ঢাকা থেকে গোপালগঞ্জের উদ্দেশে প্রথম যাত্রা করবে ট্রেনটি। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে গোপালগঞ্জে পৌঁছাবে। পরে সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে গোপালগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে রাত ১০টা ২৫ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

প্রায় ৭০০ আসনের এই ট্রেনে ঢাকা যাতায়াতে ভাড়া নির্ধারণ করা হয়েছে ১৪৫ টাকা। সড়কপথের তুলনায় কম খরচে যাতায়াতের সুযোগ পাওয়ায় বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের ভোগান্তি কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

গোপালগঞ্জের রেলযান পরীক্ষক পল্লব কান্তি বিশ্বাস বলেন, দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করে ঢাকা-গোপালগঞ্জ রুটে সরাসরি ট্রেন চালু হচ্ছে। ভবিষ্যতে লাগেজ বগি যুক্ত করা হলে গোপালগঞ্জের কৃষকরা কম খরচে কৃষিপণ্য রাজধানীর বাজারে পাঠানোর সুযোগ পাবেন।

স্থানীয় বাসিন্দারা জানান, বাসের বেশি ভাড়া, যানজট ও সড়ক দুর্ঘটনার ঝুঁকির কারণে ঢাকা যাতায়াতে দীর্ঘদিন ধরে রেল যোগাযোগের দাবি ছিল। নতুন ট্রেন চালুর ফলে যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি জেলার অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।

তবে স্থানীয়দের কেউ কেউ ট্রেনটির সময়সূচি আরও যাত্রীবান্ধব করার দাবি জানিয়েছেন। তাদের মতে, সকালে গোপালগঞ্জ থেকে ঢাকাগামী ট্রেন চালু করা হলে চাকরি, ব্যবসা ও চিকিৎসার প্রয়োজনে ঢাকায় গিয়ে একই দিনে ফিরে আসা আরও সহজ হবে।

স্থানীয়দের প্রত্যাশা, নিয়মিত ও কার্যকর রেলসেবা নিশ্চিত করা গেলে ঢাকা-গোপালগঞ্জ সরাসরি রেল যোগাযোগ গোপালগঞ্জসহ আশপাশের জেলার মানুষের জীবনযাত্রা ও অর্থনীতিতে নতুন গতি আনবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD