March 2, 2026, 5:58 am
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক জামালপুরে দোকান নিয়ে বিরোধ: টাকা আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাইকগাছায় প্রশ্নের মুখে বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড (বিটিসিএল) দিগপাইতের ডোয়াইলপাড়া গ্রামে প্রতিবেশী ভাগিনার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ; ধামাচাপা দেওয়ার অপচেষ্টা প্রভাবশালীদের আমতলীতে ৩০০ দরিদ্র পরিবার মাঝে ইফতার সামগ্রী বিতরন নড়াইলে দু’পক্ষের সংঘর্ষ, বাবা-ছেলেসহ নিহত ৪ ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন মাদককাণ্ডে মুখ খুললেন মেহজাবীন রাজশাহীতে আলু নিয়ে বিপাকে কৃষক নরসিংদীর শিবপুরে শিক্ষকের দুই পা কর্তন অপরাধী আমার ভাই হলেও ছাড় পাবে না এমপি মনজুর এলাহী। জামালপুরে কেন্দুয়া কালিবাড়ী কেন্দ্রীয় ঈদগাহ মাঠের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

কালীগঞ্জে রাতের আধারে কৃষকের ৪৮টি ধরন্ত কাগজী লেবু গাছ কাটলো দুর্বৃত্তরা।

প্রতিবেদকের নাম
  • Update Time : Saturday, July 5, 2025
  • 610 সময় দেখুন

কালীগঞ্জে রাতের আধারে কৃষকের ৪৮টি ধরন্ত কাগজী লেবু গাছ কাটলো দুর্বৃত্তরা

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার তেতুলবাড়িয়া গ্রামে রাতের আঁধারে রাশিদুল ইসলাম নামের এক কৃষকের ২৪ শতক জমির ৪৮ টি ধরন্ত কাগজী লেবু গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধায় কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী রাশিদুল। এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত লেবু চাষি রাশিদুল ইসলাম বলেন, আমি গত ৭ বছর যাবত আমার ওই জমিতে কাগজী লেবুর চাষ করে আসছি। গতকাল (বৃহস্পতিবার) সকালে লেবু বাগানে গিয়ে দেখি ধরন্ত ৪৮ টি লেবু গাছ কে বা কারা কেটে দিয়েছে। প্রতিবছর এই বাগান থেকে আমি দেড় লাখ টাকার বেশি লেবু বিক্রি করে থাকি। এখন আমি পথে বসে গেলাম।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন, ইতিমধ্যে আমরা তদন্ত শুরু করেছি। আশা করছি অল্প সময়ের মধ্যে প্রকৃত দোষীকে শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD