শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জামালপুরে দুই সন্তানের জননী পরকীয়ার টানে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের সাথে কট গোপালগঞ্জ নার্সিং কলেজে আসবাবপত্র সরবরাহে ৮১ লাখ টাকার অনিয়মের অভিযোগ কূলিয়ারচরের লক্ষ্মীপুর ভাটিপাড়ায় বেহাল রাস্তা ও সরু ব্রিজ: ব্রহ্মপুত্র নদে সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর আমতলীতে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন এবং ছোনাউঠা চারের সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ বাগেরহাটে ১১ চোরাই গরু সহ পিকআপ ভ্যান উদ্ধার, গ্রেফতার -৩ ‎ ডিমলায় জুয়ার আসর থেকে উপজেলা যুবদলের আহ্বায়কসহ গ্রেফতার-৮ ভদ্রা খালে অবৈধ নেট-পাটা ও চায়না দুয়ারী জালের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান: দেশীয় প্রজাতির মাছ রক্ষায় নতুন আশা কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে ৪৬২০ পিস ইয়াবা,৭.৫ কেজি গাঁজা উদ্ধার; ডাকাতিসহ ৭ আসামি গ্রেপ্তার বরগুনার আমতলীতে খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার ১০ বছরে ‘আত্রাই বার্তা’—বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাংলাদেশি চিকিৎসক ডা. অদিতি সাহা অনন্যা

মো:লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি।।
  • Update Time : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ১৬ সময় দেখুন
২৬

জীবনের নতুন অধ্যায় শুরু করার মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই তার এমন করুণ মৃত্যু পরিবার,সহপাঠী ও চিকিৎসক সমাজকে শোকাহত করেছে।

অদিতির গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায়। তিনি বাবুল সাহার একমাত্র কন্যা।

জানা গেছে,রাজধানীর জহিরুল হক শিকদার মেডিক্যাল কলেজের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন অদিতি। সেখান থেকে এমবিবিএস সম্পন্ন করার পর সম্প্রতি স্বামীর সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেখানে ইউনাইটেড স্টেটস মেডিক্যাল লাইসেন্সিং এক্সামিনেশন (USMLE) সম্পন্ন করে একটি স্থানীয় হাসপাতালে চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন।

এর আগে তিনি রাজধানীর আইডিয়াল স্কুল থেকে এসএসসি এবং কেম্ব্রিয়ান কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। মেধা, পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে চিকিৎসা পেশায় নিজের অবস্থান গড়ে তুলেছিলেন তিনি।

চলতি বছরের জুলাই মাসেই যুক্তরাষ্ট্রে ইন্টারনাল মেডিসিনে রেসিডেন্সি শুরু করেন অদিতি। দীর্ঘদিনের স্বপ্নপূরণের পর চিকিৎসক হিসেবে নতুন যাত্রা শুরু করেছিলেন। কিন্তু সেই পথচলা শুরুর অল্প সময়ের মধ্যেই শিকাগোর সড়কে ভয়াবহ দুর্ঘটনায় নিভে যায় তার সম্ভাবনাময় জীবন।

তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে দেশে ও প্রবাসে সহপাঠী, সহকর্মী এবং শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাকে একজন মেধাবী, মানবিক ও নিবেদিতপ্রাণ চিকিৎসক হিসেবে স্মরণ করে শোক প্রকাশ করছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD