শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

মুন্সীগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত -৫

প্রতিবেদকের নাম
  • Update Time : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ৮১৩ সময় দেখুন
৩৪

মুন্সীগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত -৫

ভ্রাম্যমান প্রতিনিধ:
মোঃ সাইফুল ইসলাম মোল্লা(মুন্সীগঞ্জ)

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে রাজনৈতিক পূর্ব বিরোধের জেরে বিএনপির দুইটি গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। রোববার (২৯ জুন) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চরকেওয়ারের কদমতলী গ্রামে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন—শাহাজাহান বেপারী, আবুল হোসেন বেপারী, শাহাদাত বেপারী, আব্দুল সালাম বেপারী ও আব্দুল হক বেপারী। তারা বর্তমানে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা গেছে, চরকেওয়ার ইউনিয়নের দুই প্রভাবশালী বিএনপির রাজনৈতিক গ্রুপ—হাকিম মিজি ও সাঈদুর রহমান ফকির গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এই পূর্ব বিরোধের জের ধরেই হাকিম মিজির অনুসারী মন্টু সরকারের নেতৃত্বে প্রতিপক্ষ সাঈদুর ফকিরের লোকজনদের ওপর হামলা চালানো হয়েছে বলে জানায় স্হানীয়রা।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম জানান, ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠানো হয় এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD