সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের দুর্নীতি নিম্নগামী না হয়ে ঊর্ধ্বগামী হওয়ায় প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা শঙ্কিত সাতক্ষীরার সেই কাজীর বিরুদ্ধে ভুয়া নিবন্ধনের অভিযোগ, এমপি নজরুলের বিয়ে ঘিরে নতুন বিতর্ক তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য মন্ত্রী পরিদর্শন। ২(দুই) জনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের নির্দেশ থানচির বড়পাথরে নৌকাডুবি: দুই দিন পর নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার সন্তানের অবহেলা ও নির্যাতনের অভিযোগে মানবেতর জীবন, ৯৭ বছরের বৃদ্ধের শেষ ভরসা ভিক্ষা বাগেরহাটে খানজাহান আলী বিমানবন্দর নির্মাণ প্রকল্প এলাকা চীনের পরিদর্শন ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে প্রতিদিন নতুনভাবে শুরু হয় মঞ্জুর পথচলা পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদকে ফ্যাসিস্ট মুক্ত করা হয়েছে; খাগড়াছড়িতে পিসিএনপি’র চেয়ারম্যান হামিদ রানা টুঙ্গিপাড়ায় প্রতিবার ব্যালটে সিল মেরে নির্বাচিত হয়েছে শেখ হাসিনা – এস এম জিলানী কুমিল্লা জেলার সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশির আহমেদ চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।

মালয়েশিয়ার রেস্টুরেন্ট খাতে বিদেশি কর্মী সংকট:এক মাসের আল্টিমেটাম প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের।

লুৎফুর রহমান রাকিব, আন্তর্জাতিক প্রতিনিধি।।
  • Update Time : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ১১ সময় দেখুন
১৪

মালয়েশিয়ার রেস্টুরেন্ট খাতে তীব্র বিদেশি শ্রমিক সংকট নিরসনে কঠোর অবস্থান নিয়েছেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি মন্ত্রিসভাকে নির্দেশ দিয়েছেন, রেস্টুরাঁ শিল্পের বিদেশি কর্মী নিয়োগ-সংক্রান্ত আবেদনগুলো আগামী এক মাসের মধ্যে নিষ্পত্তি করতে হবে।

প্রধানমন্ত্রী জানান,একজন ক্যাবিনেট মন্ত্রীর মাধ্যমে রেস্টুরাঁ শিল্পের শ্রমিক সংকটের বিষয়টি তাঁর নজরে এসেছে এবং সরকার বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

তবে তিনি স্পষ্ট করে বলেছেন, বিদেশি কর্মী নিয়োগের জন্য সরকার ঢালাওভাবে বা পুরোপুরি দরজা খুলে দেবে না। কিন্তু রেস্টুরাঁ শিল্পসহ যেসব খাতে প্রকৃত অর্থেই শ্রমিকের ঘাটতি রয়েছে, সেখানে শূন্যপদ পূরণের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বার্তা।
যদি বাংলাদেশ কলিং ভিসা দ্রুত চালু না হয়,তাহলে এই খাতের শূন্যপদ অন্যান্য দেশের কর্মীদের দিয়ে পূরণ হয়ে যেতে পারে। একবার পদগুলো পূরণ হয়ে গেলে বাংলাদেশি কর্মীদের জন্য সেই সুযোগ পাওয়া অনেক কঠিন হয়ে যাবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD