মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
হরিনটানা উপজেলায় হত্যা করে লাশ গুম করার তথ্য ফাঁস করলেন স্ত্রী মাদারীপুরে ধারের টাকা চাওয়ায় মাদারীপুরে নারীকে কুপিয়ে জখম,বাড়িঘর ভাঙচুর কুলিয়ারচরে প্রকাশ্য দিবালোকে জুয়েল হত্যার প্রতিবাদে উত্তাল লক্ষ্মীপুর! ২৪ ঘণ্টার আল্টিমেটাম, সড়ক অবরোধ ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি কর্তৃক মালিকবিহীন নেশা জাতীয় ট্যাবলেট ও যৌন উত্তেজক সিরাপ আটক বাগেরহাট আদালত ভবনে ছাদের পলেস্তারা ধসে আহত -৫, নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা ‎ ইসলামপুরে নবাগত ইউএনও শাহ মো. জুবায়েরের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের মধ্যে চিকিৎসা সহযোগিতার অর্থ বিতরণ দীঘিনালায় বন্যাদুর্গত মানুষের পাশে ৭ বিজিবি, বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী বিতরণ কুমিল্লায় জুন মাসে ১০ খুন, অপমৃত্যুর মামলা ৫৫ টি, ধর্ষণের ২১ অভিযোগ কুমিল্লায় জলাবদ্ধতা নৌকায় চড়ে কেন্দ্রে এইচএসসি পরীক্ষার্থীরা

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি আর নেই

প্রতিবেদকের নাম
  • Update Time : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৩৩ সময় দেখুন

মো লুৎফুর রহমান রাকিব,আন্তর্জাতিক প্রতিনিধি।।

কাতারের সাবেক আমির ও বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পিতা ফাদার আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (১২ জুলাই) সকালে কাতারের আমিরি দিওয়ান এক সরকারি বিবৃতিতে জানায়, তিনি ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিবৃতিতে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং কাতারের জনগণের প্রতি ধৈর্য ও সংযম ধারণের আহ্বান জানানো হয়।

শেখ হামাদ বিন খলিফা আল থানি ১৯৯৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত কাতারের আমির হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর নেতৃত্বে কাতার অর্থনীতি, অবকাঠামো, শিক্ষা, কূটনীতি এবং জ্বালানি খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করে। ২০১৩ সালে তিনি স্বেচ্ছায় ক্ষমতা হস্তান্তর করেন তাঁর পুত্র বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে।

তাঁর মৃত্যুতে কাতারসহ আরব ও আন্তর্জাতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD