July 8, 2026, 6:52 pm
শিরোনাম :
খুলনায় র‍্যাব-৬ এর অভিযানে অস্ত্র ও গুলিসহ দুর্ধর্ষ ডাকাত খবির মোল্লা গ্রেফতার রূপসায় কেডিএর উদ্যোগে সেবা ও মাস্টার প্ল্যান বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত দীঘিনালায় বন্যার্তদের সহায়তায় সেনাবাহিনী, কোবাখালীতে ত্রাণ বিতরণ মাদ্রাসার শিক্ষার্থীকে রাস্তা থেকে তুলে নিয়ে ২ যুবকের ধর্ষণ রূপসা ও দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ থেকে ১০১ শয্যায় উন্নীতকরণের চূড়ান্ত সিদ্ধান্ত, প্রশংসায় ভাসছেন এমপি হেলাল সৌদিতে এক সপ্তাহে ১৫ হাজার ৫৯১ আইন লঙ্ঘনকারী গ্রেপ্তার ভেবেছিলাম আমিই দলকে ডুবালাম, ম্যাচ শেষে মেসি বিশ্বকাপ ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সংঘর্ষে কুমিল্লায় যুবক নিহত জামালপুরে এক আওয়ামী লীগ নেতার অফিস থেকে বন্দুক এবং বোমা উদ্ধার কাদা-জলে নাকাল ২ লাখ মানুষ: কটিয়াদীর জালালপুর সড়ক যেন এক মরণফাঁদ

ভেবেছিলাম আমিই দলকে ডুবালাম, ম্যাচ শেষে মেসি

প্রতিবেদকের নাম
  • Update Time : Wednesday, July 8, 2026
  • 26 সময় দেখুন

স্টাফ রিপোর্টার
রংপুর।

ম্যাচের তখন ১৯ মিনিট। স্পট কিক থেকে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ আর্জেন্টিনার সামনে। এই সুযোগই কিনা মেসি কাজে লাগাতে পারলেন না! তাঁর শট দুর্দান্ত দক্ষতায় রুখে দেন মিসরীয় গোলকিপার মোস্তফা শোবের! মেসি ভেবেছিলেন, তাঁর এই পেনাল্টি মিসই দলকে হারিয়ে দেবে!

যদিও পরের গল্পটা ভিন্ন। ৭৯ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে থাকা আর্জেন্টিনা ম্যাচটি জিতেছে ৩-২ গোলে। মেসি নিজে এই ৩ গোলের মধ্যে ১টি করেছেন, আরেকটি করিয়েছেন। এরপরও পেনাল্টি মিসের আক্ষেপ কাটেনি মেসির।

ম্যাচ শেষে মিক্সড জোনে সাংবাদিকদের সঙ্গে মেসির কথাতে সেটিই ফুটে উঠল, ‘পেনাল্টি মিস করার পর আমি ভীষণ রেগে গিয়েছিলাম নিজের ওপর। যেভাবে আমি শটটা নিয়েছি, তাতে আমার মনে হচ্ছিল, আমি পুরো দলকে ডুবিয়ে দিলাম।’ কোয়ার্টার ফাইনালে দলকে তোলার পর মেসি আরও বলেছেন, ‘২-০ ব্যবধানে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়ানো সহজ নয়। পরবর্তী রাউন্ডে যেতে পেরে আমি খুশি এবং যেভাবে আমরা এটা করেছি তা নিয়েও। ২-০ হওয়ার পর পরিস্থিতি কঠিন হয়ে গিয়েছিল এবং আবারও ম্যাচটি নিজেদের দিকে ঘুরিয়ে নেওয়াটা অনেক রোমাঞ্চকর যাত্রা ছিল।’

মেসি এর আগেও আর্জেন্টিনার মানসিক শক্তি নিয়ে কথা বলেছেন। এবার তো তাঁর দল নিজেদের বিশ্বকাপ ইতিহাসে প্রথমবার ২ বা তার চেয়ে বেশি গোলে পিছিয়ে থাকার পরও জিতেছে।

স্বাভাবিকভাবেই দলের হার না মানা মানসিকতার কথা আবারও বলেছেন মেসি, ‘এই দলটা আরও একবার প্রমাণ করেছে, যা আমি অনেকবার বলেছি। আর আমি এটা জানি কারণ আমি ওদের চিনি, আমি জানি ওরা কীভাবে কাজ করে। এই গ্রুপটি লড়াই করতে বা বিশ্বাস রাখতে জানে। ওদের পাশে থাকাটাও আমার জন্য একটি সম্মানের বিষয়; আমরা যেকোনো দলের বিরুদ্ধে লড়াই করব।’

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD