April 17, 2026, 2:49 am
শিরোনাম :
সুন্দরবনে ড্রোনের সহায়তায় অভিযান: বিষ দিয়ে মাছ শিকার পণ্ড, নৌকা ও বিষ জব্দ কানাডার মুলধারার রাজনীতিতে বাঙালী বংশোদ্ভূত মৌলভীবাজারের ডলি বেগম অধ্যক্ষের অবহেলায় ৩৯ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা অনিশ্চিত গাঁজা সেবন ও বহনের অপরাধে নীলফামারী কোর্টের মুহুরী আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড কুমিল্লায় অটোরিকশা-কাভার্ডভ্যান সংঘর্ষে মা-ছেলের মৃত্যু কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে চাল বোঝাই ট্রাক খাদে পড়ে নিহত-৭ আহত-৬ রশিদপুর উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য বর্ষবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দুর্ভোগের চরম সীমায় তিন ইউনিয়নের মানুষ। সুন্দরবন ও উপকুলীয় এলাকায় কোস্টগার্ডের সাঁড়াশি অভিযান ইসলামপুর পৌরসভায় উন্নয়ন ব্যয় নিয়ে বিভ্রান্তি: সংবাদপত্রের প্রতিবেদনের বিপরীতে দাপ্তরিক হিসাবের চিত্র

বিজেএমইএ নব নির্বাচিত সভাপতি মাহমুদুল হাসান খান (বাবু খান) কে ফুলেল শুভেচ্ছা জানালো ঢাকাস্থ চুয়াডাঙ্গা সমিতি।

প্রতিবেদকের নাম
  • Update Time : Tuesday, June 24, 2025
  • 598 সময় দেখুন

বিজেএমইএ নব নির্বাচিত সভাপতি মাহমুদুল হাসান খান (বাবু খান) কে ফুলেল শুভেচ্ছা জানালো ঢাকাস্থ চুয়াডাঙ্গা সমিতি।

নিজস্ব প্রতিবেদক:(চুয়াডাঙ্গা)

বিজেএমইএ নব নির্বাচিত সভাপতি ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হাসান খান (বাবু খান) কে ফুলেল শুভেচ্ছা জানালো ঢাকাস্থ চুয়াডাঙ্গা সমিতি। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকাস্থ চুয়াডাঙ্গবাসীদের সংগঠন ‘চুয়াডাঙ্গা জেলা সমিতি’র পক্ষ থেকে বাংলাদেশ তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ-এর সভাপতি নির্বাচিত হওয়ায় বিজিএমইএ-এর প্রধান কার্যালয়ে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির উপ কোষাধ্যক্ষ, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি এবং রাইজিং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুল হাসান খান (বাবু খান)-কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন ঢাকাস্থ চুয়াডাঙ্গা জেলা সমিতির সভাপতি মির্জা শাহরিয়ার মাহমুদ লন্টু, সহ-সভাপতি প্রফেসর ড. খন্দকার সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক নিহারুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক আবু জাফর, প্রচার ও বৈদেশিক যোগাযোগ বিষয়ক সম্পাদক মোহাম্মদ ফরিদুল হক, শিক্ষা বিষয়ক সম্পাদক ফারুক আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক গোলাম কাওসার, সদস্য তারিকুল ইসলাম, লিয়াকত আলী, ড. মনসুর আলী, মেহেদী সারোয়ার প্রান ও চুয়াডাঙ্গা জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক পিনু মুন্সি। এ সময় আগামী ১৮ জুলাই অনুষ্ঠিতব্য চুয়াডাঙ্গা জেলা সমিতির ২০২৫-২০২৮ সালের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ সদস্যগণের অভিষেক এবং ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে মাহমুদুল হাসান খান (বাবু খান)-কে সমিতির পক্ষ থেকে দাওয়াত প্রদান করা হয়। গার্মেন্টস শিল্পে নেতৃত্ব দেয়ার জন্য চুয়াডাঙ্গার এই গুণিজন দেশ মাতৃকার জন্য যথাযোগ্য ভূমিকা রাখবেন; সেই আশা ব্যক্ত করেন জেলা সমিতির সভাপতি মির্জা শাহারিয়ার লন্টু। সমিতির পাশে থেকে সহযোগিতার আহ্বান জানান সমিতির সাধারণ সম্পাদক কৃষিবিদ মোহা. নিহারুল ইসলাম। একইসঙ্গে চুয়াডাঙ্গা জেলা সমিতির উপদেষ্টা হিসেবে নানাভাবে চুয়াডাঙ্গার জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন বিজিএমইএ-এর নব নির্বাচিত সভাপতি মাহমুদুল হাসান বাবু খান (বাবু খান)।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD