March 2, 2026, 4:42 am
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক জামালপুরে দোকান নিয়ে বিরোধ: টাকা আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাইকগাছায় প্রশ্নের মুখে বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড (বিটিসিএল) দিগপাইতের ডোয়াইলপাড়া গ্রামে প্রতিবেশী ভাগিনার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ; ধামাচাপা দেওয়ার অপচেষ্টা প্রভাবশালীদের আমতলীতে ৩০০ দরিদ্র পরিবার মাঝে ইফতার সামগ্রী বিতরন নড়াইলে দু’পক্ষের সংঘর্ষ, বাবা-ছেলেসহ নিহত ৪ ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন মাদককাণ্ডে মুখ খুললেন মেহজাবীন রাজশাহীতে আলু নিয়ে বিপাকে কৃষক নরসিংদীর শিবপুরে শিক্ষকের দুই পা কর্তন অপরাধী আমার ভাই হলেও ছাড় পাবে না এমপি মনজুর এলাহী। জামালপুরে কেন্দুয়া কালিবাড়ী কেন্দ্রীয় ঈদগাহ মাঠের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

সরিষাবাড়ীতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন।

প্রতিবেদকের নাম
  • Update Time : Sunday, June 15, 2025
  • 150 সময় দেখুন

নিজস্ব প্রতিবেদক :
জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন এক তরুণী। ১৫/০৬/২০২৫ইং(রবিবার)সকাল থেকে ডোয়াইল ইউনিয়নের ঢোলভিটি এলাকার প্রেমিক মোর্শেদ আলমের বাড়িতে অবস্থান করছেন তিনি।

অনশনরত তরুণী জানান, গত ছয় মাস ধরে ফেসবুকের মাধ্যমে মোর্শেদ আলমের (হাফিজুর রহমানের ছেলে) সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এই সম্পর্কের সূত্র ধরে তাদের মধ্যে ঘনিষ্ঠ মেলামেশাও হয়েছে। মোর্শেদ তাকে বিয়ের প্রতিশ্রুতি দিলেও এখন সে বিয়ে করতে চাইছে না। এদিকে, পরিবারের পক্ষ থেকে বিয়ের জন্য চাপ আসায় এবং মোর্শেদকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবেন না জানিয়ে তিনি এই আমরণ অনশন শুরু করেছেন।

তরুণীর অভিযোগ, অনশনের খবর পেয়ে মোর্শেদ বাড়ি থেকে পালিয়েছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, মোর্শেদ তাকে বিয়ে না করলে তার কাছে মরণ ছাড়া আর কোনো পথ খোলা নেই।

স্থানীয়দের সূত্রে জানা গেছে, অনশনকারী তরুণী একাদশ (এইচএসসি) প্রথম বর্ষের শিক্ষার্থী। অন্যদিকে, প্রেমিক মোর্শেদ আলম এইচএসসি পাস করে বর্তমানে বেকার রয়েছেন। তরুণীর গ্রামের বাড়ি একই ইউনিয়নের চাপারকোনা এলাকায়।

এ বিষয়ে মোর্শেদ আলমের বাবা হাফিজুর রহমান বলেন, আজ সকালে হঠাৎ করেই মেয়েটি তার বাড়িতে এসে বিয়ের দাবিতে অনশন শুরু করে। তিনি মেয়েটির পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাদের কোনো সাড়া পাননি। মেয়েটির বাবাকে ফোন করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে,ছেলের বাবা হিসেবে হাফিজুর রহমান এই সম্পর্ক মেনে নিতে ইচ্ছুক বলে জানিয়েছেন।

ঘটনা সম্পর্কে জানতে প্রেমিক মোর্শেদ আলমের খোঁজ নিয়ে তাকে বাড়িতে পাওয়া যায়নি।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদুল হাসান জানিয়েছেন, এ ঘটনায় এখনও কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD