Warning: Creating default object from empty value in /home/dainikja/public_html/wp-content/themes/jplivetv5 created jphostbd/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
সরিষাবাড়ীতে বীর মুক্তিযোদ্ধা আঃ সালাম এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। সরিষাবাড়ীতে বীর মুক্তিযোদ্ধা আঃ সালাম এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। – Home
June 1, 2026, 7:19 pm
শিরোনাম :
কুমিল্লা সীমান্তে বিজিবির কড়া নজরদারি, কোটি টাকার মালামাল জব্দ কুমিল্লা বুড়িচংয়ে স্ত্রীকে বালিশচাপা দিয়ে হত্যা, ২৪ ঘণ্টার মধ্যে স্বামী গাজীপুর থেকে গ্রেপ্তার কিশোরগঞ্জে ৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত আটক ভারতে অনুপ্রবেশের দায়ে আটক বিষ্ণুকে হস্তান্তর করল বিএসএফ সুন্দরবনে নতুন ‘দস্যু দল’ গঠনের শুরুতেই আটক ২ নরসিংদীর শিবপুর শেরপুর গ্রামে ১২ বছরের শিক্ষার্থী ধর্ষণের শিকার। দীর্ঘ ২০ বছর যাবৎ যার বসবাস শাহ আলীর মাজার প্রাঙ্গণে বর্তমানে দেশে ৫ বছরের কম বয়সী শিশু মৃত্যুর বড় একটি অংশ নবজাতক – অধ্যাপক ডা. মো: মজিবুর রহমান রাজাপুরে বেকুর ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্র্যাককর্মী সিহাব উদ্দিন নিহত! দেবীগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ অনুষ্ঠিত,,

সরিষাবাড়ীতে বীর মুক্তিযোদ্ধা আঃ সালাম এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

প্রতিবেদকের নাম
  • Update Time : Sunday, November 30, 2025
  • 518 সময় দেখুন

সরিষাবাড়ীতে বীর মুক্তিযোদ্ধা আঃ সালাম এর
রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

নিজস্ব প্রতিবেদক
জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার ৪ নং আওনা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের স্থল গ্রামের মৃত আফসার সরকার এর ছেলে বীর মুক্তিযোদ্ধা মোঃ আঃ সালাম (৭৩) এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।
তিনি অসুস্থ জনিত কারণে ২৯-১১-২৫ ইং তারিখ মৃত্যু বরণ করেন। মৃত্যু কালে স্ত্রী,এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য বন্ধু বান্ধব রেখে গেছেন।
আজ রবিবার ৩০-১১-২৫ ইং তারিখ বাদ জোহর স্থল মসজিদ মাঠে উপজেলা সহকারী কমিশনার ভূমি লিজা রিসিল এর নেতৃত্বে একদল চৌকস পুলিশ সদস্যদের মাধ্যমে করুন সুরে বিগল বাজিয়ে শেষ বারের মত রাষ্ট্রীয় সালাম প্রদর্শন করা হয়। রাষ্ট্রীয় সালাম প্রদর্শনের পূর্বে উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ,ও উপজেলা মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সংস্থার পক্ষ থেকে পৃথক পৃথক ভাবে শ্রদ্ধাঞ্জলি প্রধান করা হয়।
একসময় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক নজরুল ইসলাম তালুকদার ও উপজেলা মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সংস্থার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ লুৎফর রহমান সহ সাথী মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা মোঃ আঃ সালাম ১১ নং সেক্টর কমান্ডার কর্নেল তাহের এর অধীনে বীর প্রতীক আনিসুর রহমান কোম্পানির একজন সাহসী বীর মুক্তিযোদ্ধা ছিলেন। জাতি চীর দিন তার কথা স্বরণ করবে। জানাজা অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD