শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

রাজশাহীতে ফেন্সিডিল সহ আটক ২ জন

প্রতিবেদকের নাম
  • Update Time : রবিবার, ১ জুন, ২০২৫
  • ৭৬৪ সময় দেখুন
৫৯

রাজশাহীতে ফেন্সিডিল সহ আটক ২ জন

মো:গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীতে ফেনসিডিল সহ আটক ২ জন ।
রাজশাহী জেলার চারঘাট থানাধীন মোক্তারপুর গ্রাম হতে বেলা (১২:১০) টায় দুই জন মাদককারবারিকে ১০০ বোতল ফেন্সিডিল-সহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।

গ্রেফতারকৃত অভিযুক্তরা হলেন ১। মোঃ রাজু (২৭), ২। মোঃ অংকন (২৭)। মোঃ রাজু রাজশাহী জেলার চারঘাট থানাধীন মোক্তারপুর গ্রামের মোঃ রাজ্জাকের পুত্র এবং মোঃ অংকন রাজশাহী জেলার একই থানার একই গ্রামের মোঃ ইকবাল হোসেনের পুত্র।

ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার ডিবি’র এসআই(নিরস্ত্র) মোঃ মাহাবুব আলম ফোর্স-সহ গত ৩১ মে ২০২৫ খ্রি. বেলা (১১:১০) টায় চারঘাট থানাধীন সারদা বাজার ও তার সন্নিহিত এলাকায় ডিউটি করছিল। তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, চারঘাট থানাধীন মোক্তারপুরে কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো। এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার ডিবি’র এসআই(নিরস্ত্র) মোঃ মাহাবুব আলম ফোর্স-সহ গত ৩১ মে ২০২৫ খ্রি. বেলা ১১:৩৫ টায় অভিযান পরিচালনা করে। এতে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে বেলা ১২:১০ টায় রাজশাহীর ডিবি পুলিশ অভিযুক্ত মোঃ রাজুর দেহ তল্লাশিকালে তার ডান কাঁধে থাকা একটি সাদা রঙের প্লাস্টিকের বস্তার মধ্য হতে অবৈধ মাদকদ্রব্য ১০০ বোতল ফেন্সিডিল-সহ তাদের গ্রেফতার করে।

প্রসঙ্গত উল্লেখ্য, ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় অভিযুক্ত চারঘাটের মাদককারবারি মোঃ উজ্জল ও মোঃ সবুজ হোসেন নামের দুই ব্যক্তি কৌশলে পালিয়ে যায়। পলাতক অভিযুক্তদ্বয়কে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত অভিযুক্ত মোঃ রাজু, মোঃ অংকন এবং পলাতক অভিযুক্ত মোঃ উজ্জল ও মোঃ সবুজ হোসেন’গণের বিরুদ্ধে রাজশাহী জেলায় একাধিক মাদক মামলা রয়েছে। এ বিষয়ে আরও অধিক তদন্ত চলছে ।

ফেন্সিডিল উদ্ধারের এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD