March 2, 2026, 4:39 am
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক জামালপুরে দোকান নিয়ে বিরোধ: টাকা আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাইকগাছায় প্রশ্নের মুখে বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড (বিটিসিএল) দিগপাইতের ডোয়াইলপাড়া গ্রামে প্রতিবেশী ভাগিনার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ; ধামাচাপা দেওয়ার অপচেষ্টা প্রভাবশালীদের আমতলীতে ৩০০ দরিদ্র পরিবার মাঝে ইফতার সামগ্রী বিতরন নড়াইলে দু’পক্ষের সংঘর্ষ, বাবা-ছেলেসহ নিহত ৪ ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন মাদককাণ্ডে মুখ খুললেন মেহজাবীন রাজশাহীতে আলু নিয়ে বিপাকে কৃষক নরসিংদীর শিবপুরে শিক্ষকের দুই পা কর্তন অপরাধী আমার ভাই হলেও ছাড় পাবে না এমপি মনজুর এলাহী। জামালপুরে কেন্দুয়া কালিবাড়ী কেন্দ্রীয় ঈদগাহ মাঠের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

বাংলাদেশ সীফ্যারার্স ইউনিয়নের নির্বাচনের দাবিতে প্রেস ব্রিফিং ও মানববন্ধন অনুষ্ঠিত ।

প্রতিবেদকের নাম
  • Update Time : Saturday, May 31, 2025
  • 422 সময় দেখুন

বাংলাদেশ সীফ্যারার্স ইউনিয়নের নির্বাচনের দাবিতে প্রেস ব্রিফিং ও মানববন্ধন অনুষ্ঠিত ।

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশি নাবিকদের একমাত্র ট্রেড ইউনিয়ন ( সিবিএ) বাংলাদেশ সীফ্যারার্স ইউনিয়নের মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিল করে দ্রুত নির্বাচনের দাবিতে প্রেস ব্রিফিং , মানববন্ধন বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ২৭ মে ( মঙ্গলবার ) বেলা ১২ টায় আগ্রাবাদ শিপিং অফিসে সামনে অনুষ্ঠিত প্রেস ব্রিফিং এ লিখত বক্তব্য পাঠ করেন ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউট অ্যালামনাই এসোসিয়েশন সভাপতি ইঞ্জিনিয়ার মো: সাইফুল ইসলাম। এ সময় তিনি বলেন – বিগত ২০১৮ সালে ক্ষমতায় আসা বর্তমান কমিটির মেয়াদ শেষ হয় ২০২০ সালে। কিন্তু শ্রম আইন ও ইউনিয়নের গঠনতন্ত্র অনুযায়ী নির্ধারিত সময়ে নির্বাচন না করে তারা এখনো অবৈধভাবে ক্ষমতায় টিকে আছে। প্রতি দুই বছর অন্তর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, গত পাঁচ বছর ধরে তারা সাধারণ সদস্যদের মতামত ও অধিকারকে অবজ্ঞা করে নিজেদের স্বার্থে সংগঠন দখল করে রেখেছে । এ বিষয়ে সাধারণ নাবিকরা ইউনিয়নের সদস্যপদ লাভের ন্যায্য দাবি তুললে কিংবা সুষ্ঠু নির্বাচনের প্রশ্ন তুললে সাধারণ নাবিকদের ওপর নেমে আসে ভয়াবহ হুমকি, হয়রানি এবং কখনো কখনো প্রকাশ্য প্রাণনাশের হুমকিও দিয়ে থাকে তারা। তাদের এহেন স্বেচ্ছাচারিতা ও দুর্নীতিপূর্ণ কর্মকান্ডের ফলে বাংলাদেশের মেরিটাইম খাত প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিদেশি শিপিং কোম্পানিগুলোর আস্থা কমে যাচ্ছে, ফলে আমাদের চাকরি সংকুচিত হচ্ছে এবং জাতীয় অর্থনীতিতে বৈদেশিক মুদ্রা অর্জনের পরিমাণও হ্রাস পাচ্ছে।

তাই অনতিবিলম্বে বাংলাদেশ সীফ্যারার্স ইউনিয়নের মেয়াদোত্তীর্ণ অবৈধ কমিটিকে বিলুপ্তি ঘোষণা সকল বৈধ সিডিসি ধারী নাবিকদের সদস্যভুক্ত করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের দাবি জানান তারা। মানববন্ধন শেষে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে আগ্রাবাদ যুগ্ম শ্রম পরিচালক বরাবরে স্মারক লিপি প্রদান করেন এবং সেখান অবস্থান কর্মসূচি পালন করেন।

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিয়াম শরীফ , আবুল কালাম আজাদ, মহিবুল ইসলাম, মো: শাহাবুদ্দিন, সাইফুর রহমান, মো: নাজিম উদ্দিন , মোরশেদুল আলম,মো: শামসুদ্দিন, হায়দার আলী খান, আওয়াল মালেক, রেজাউল করিম, সৈয়দ গোলাম রাব্বানী প্রমুখ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD