শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

নিখোঁজের ১৭ দিন পর উদ্ধার হল আত্মগোপনে থাকা ব্যবসায়ী স্বপন।

প্রতিবেদকের নাম
  • Update Time : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১১৪৩ সময় দেখুন
৩০

নিখোঁজের ১৭ দিন পর উদ্ধার হল আত্মগোপনে থাকা ব্যবসায়ী স্বপন।

নিজস্ব: প্রতিবেদক
(জামালপুর)

জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায় পোগলদীঘা ইউনিয়নের সাঞ্চার পাডা গ্রামের(জোড ব্রিজ সংলগ্ন) মো:জসীমউদ্দীন মোল্লার ছেলে মোঃ স্বপন মিয়া(৪০) গত ১০/০৫/২০২৫ ইং(শনিবার) রাত ৯ ঘটিকার সময় থেকে নিখোঁজ হয়। মাধুর মোড় এলাকায় বালুর মাঠ থেকে তার ব্যবহৃত মোটরসাইকেল, জুতা, এবং শার্ট পড়ে থাকে এতে জনমনে গুম ও খুনের ধারণা সৃষ্টি হয়। স্বপনের বাবা জসিম উদ্দিন মোল্লা ছেলেকে উদ্ধারের জন্য ১১/০৫/২০২৫ ইং (রবিবার)সরিষাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ডায়েরির সূত্র ধরে সরিষাবাড়ী থানা পুলিশ উন্নত তথ্যপ্রযুক্তি ব্যবহার করে এবং ফোন ট্রাকিং করে জানতে পারে স্বপন মিয়া কক্সবাজারের উখিয়া থানায় লুকিয়ে আছে। গত ২২/০৫/২০২৫ ইং তারিখ ৯.০৭ মিনিটে তার ব্যক্তিগত ফোন থেকে তার স্ত্রীকে বলে আমি বিপদে আছি আমাকে 2 লক্ষ টাকা দাও। পড়ে উখিয়া থানা পুলিশ এবং সরিষাবাড়ী থানা পুলিশের যৌথ অভিযান পরিচালনা করে উখিয়া থানার পার্শ্ববর্তী মসজিদ থেকে তাকে উদ্ধার করে। সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)রাশেদুল হাসান বলেন থানায় কোন অভিযোগ না থাকায় ব্যবসায়ী স্বপনকে প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদের পর তাকে তার পরিবারের জিম্মায় ছেড়ে দেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD