শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

জামালপুরে চিকিৎসকের অবহেলায় প্রসূতির মৃত্যু হাসপাতাল সিল-গালা।

প্রতিবেদকের নাম
  • Update Time : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ৮৫৪ সময় দেখুন
৪৭

জামালপুরে চিকিৎসকের অবহেলায় প্রসূতির মৃত্যু হাসপাতাল সিল-গালা

মো:আনোয়ার হোসাইন
বিশেষ প্রতিনিধি(জামালপুর)

জামালপুরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা অবহেলায় সিজারের পর এক প্রসূতির মৃত্যু হয়েছে। এই ঘটনায় স্বাস্থ্য বিভাগ ওই হাসপাতালের অপারেশন থিয়েটার সিলগালা করে দিয়েছে। সোমবার (২৬ মে) সকালে জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নে দুবাই হসপিটাল বিডিতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, গতকাল
রবিবার সকালে প্রসব ব্যথা নিয়ে জামালপুর সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের রনি মিয়া তার স্ত্রী রিতুকে (২১) ওই হাসপাতালে ভর্তি করান। ওইদিন বিকেলের দিকে রিতু সিজারের মাধ্যমে এক কন্যা সন্তানের জন্ম দেন। রাতে ওই প্রসূতির খিঁচুনি শুরু হয়। এ সময় হাসপাতালে কোনো চিকিৎসক বা নার্স ছিলেন না। সকালে ওই হাসপাতালেই রিতুর মৃত্যু হয়। ঘটনার পর থেকেই হাসপাতাল কর্তৃপক্ষ গা-ঢাকা দিয়েছে। এই ঘটনায় চিকিৎসা অবহেলার অভিযোগ করেছেন রোগীর স্বজনরা।
নিহত রিতুর বড় ভাই লাবলু মন্ডল বলেন, ‘হাসপাতালে কোনো চিকিৎসক, নার্স এমনকি কোনো রোগীও ছিল না। সারারাত মৃত্যু যন্ত্রণায় ছটফট করে বিনা চিকিৎসায় সকালে মৃত্যু হয় রিতুর। তিনি আরো বলেন, ‘আমার বোনের এটাই প্রথম সন্তান। রাতে হাসপাতালে কোনো ডাক্তার ও নার্স না থাকায় চিকিৎসা অবহেলায় আমার বোনের মৃত্যু হয়েছে।’ তিনি এর বিচার দাবি করেছেন।

সদর উপজেলার নারায়ণপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর আতিকুর রহমান জানান, পুলিশ মরদেহের সুরতহাল সংগ্রহ করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যপারে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বাগত সাহা বলেন, ‘খবর পেয়ে হাসপাতালটি পরিদর্শন করেছি। এ সময় মালিকপক্ষের একজন ছাড়া কাউকে পাওয়া যায়নি। আপাতত অপারেশন থিয়েটার সিলগালা করা হয়েছে। তদন্ত কমিটি গঠন করা হবে, গাফিলতি পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD