March 2, 2026, 2:21 pm
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক জামালপুরে দোকান নিয়ে বিরোধ: টাকা আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাইকগাছায় প্রশ্নের মুখে বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড (বিটিসিএল) দিগপাইতের ডোয়াইলপাড়া গ্রামে প্রতিবেশী ভাগিনার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ; ধামাচাপা দেওয়ার অপচেষ্টা প্রভাবশালীদের আমতলীতে ৩০০ দরিদ্র পরিবার মাঝে ইফতার সামগ্রী বিতরন নড়াইলে দু’পক্ষের সংঘর্ষ, বাবা-ছেলেসহ নিহত ৪ ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন মাদককাণ্ডে মুখ খুললেন মেহজাবীন রাজশাহীতে আলু নিয়ে বিপাকে কৃষক নরসিংদীর শিবপুরে শিক্ষকের দুই পা কর্তন অপরাধী আমার ভাই হলেও ছাড় পাবে না এমপি মনজুর এলাহী। জামালপুরে কেন্দুয়া কালিবাড়ী কেন্দ্রীয় ঈদগাহ মাঠের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

রাজশাহীতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত।

প্রতিবেদকের নাম
  • Update Time : Thursday, August 7, 2025
  • 499 সময় দেখুন

রাজশাহীতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ।
জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, রাজশাহী এবং ডাসকো ফাউন্ডেশনের A-EMPOWER প্রকল্পের যৌথ উদ্যোগে , কিশোর-কিশোরীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। রাজশাহী জেলার বিভিন্ন স্কুলের মোট ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে।

জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের হলরুমে এক আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষক, ইউনিয়ন পরিষদের প্রতিনিধি এবং কমিউনিটি ভলান্টিয়াররা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডা. কস্তুরী আমিনা কুইন, পরিচালক, পরিবার পরিকল্পনা, রাজশাহী বিভাগ। এছাড়াও উপস্থিত ছিলেন ডা. এস আই এম রাজিউল করিম, সিভিল সার্জন, রাজশাহী; মো. আব্দুল ওয়াহাব, জেলা শিক্ষা অফিসার, রাজশাহী; ডা. মো. মাহবুবুল আলম, সহকারী পরিচালক (সিসি); ডা. মো. আ. বাতিন, মেডিকেল অফিসার (সিসি) এবং ডাসকো ফাউন্ডেশনের কর্মকর্তারা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. আব্দুর রাজ্জাক, উপ-পরিচালক, পরিবার পরিকল্পনা, রাজশাহী। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। ভবিষ্যতেও এ ধরণের প্রতিযোগিতার আয়োজন করা হবে ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD