April 20, 2026, 12:28 am
শিরোনাম :
শরণখোলায় সুন্দরবনের মায়াবী হরিণ লোকালয় থেকে উদ্ধার রামগড় কলাবাড়ী স্কুল আগুনে পুড়ে ছাই,ক্ষতি ২০ লক্ষ টাকার মত নিখোঁজের দুইদিন পর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, পিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বেরিয়ে এলো ভয়াবহ তথ্য যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় যৌন নিপীড়নের অভিযোগে কংগ্রেসম‍্যন সুয়ালওয়েলের পদত্যাগ প্রশাসনের ধরাছোঁয়ার বাইরে সাবেক চেয়ারম্যান খালেদুজ্জামান জুবেরী কুমিল্লা শিক্ষা বোর্ড উদ্যোগে আন্ত:কলেজ ভলিবল প্রতিযোগিতা উদ্বোধন কুলিয়ারচরে মা’য়ের মামলায় ওয়ারেন্টভূক্ত আসামি সদ্য হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহনকারী পুকাই চন্দ্র বর্মণ গ্রেফতার কিশোরগঞ্জে খেলাকে কেন্দ্র করে টানা দুদিন ধরে সংঘর্ষ,ওসিসহ আহত-২০ প্রাইভেটকার থেকে ৯৬ বোতল বিদেশি মদ জব্দ; টোলপ্লাজা এলাকায় ১,৬০৫ পিস ইয়াবাসহ নারী আটক টাংগাইলের ধনবাড়ীতে গাঁজার গাছসহ নারী গ্রেপ্তার; স্বামী পলাতক

হেমনগরে তারেক জিয়া ফাউন্ডেশনের অফিস ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন

প্রতিবেদকের নাম
  • Update Time : Saturday, October 18, 2025
  • 354 সময় দেখুন

হেমনগরে তারেক জিয়া ফাউন্ডেশনের অফিস ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার :
১৮ অক্টোবর (শনিবার)

টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলায় হেমনগর ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপি’র অঙ্গসংগঠন তারেক জিয়া ফাউন্ডেশনের অফিস ভাঙচুরের ঘটনার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৭ অক্টোবর (শুক্রবার) আনুমানিক দুপুর ১২টার দিকে ভোলারপাড়ার কিছুসংখ্যক উশৃংখল ও দুষ্কৃতকারি লোক অতর্কিতভাবে তারেক জিয়া ফাউন্ডেশনের অফিসে হামলা ও ভাঙচুর চালায়। এতে অফিসের আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্রের ক্ষয়ক্ষতি হয়।

শনিবার বিকেল সাড়ে ৪টায় হেমনগর রেলক্রসিং সংলগ্ন তারেক জিয়া ফাউন্ডেশনের সামনে এলাকাবাসী, স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন—

আব্দুস সালাম পিন্টু, সাবেক শিক্ষা উপমন্ত্রী ও বিএনপি’র কেন্দ্রীয় নেতা,

ভিপি গোলাম রোজ তালুকদার, সভাপতি হেমনগর ইউনিয়ন বিএনপি,

মোঃ জাহাঙ্গীর খা, সাধারণ সম্পাদক হেমনগর ইউনিয়ন বিএনপি,

মোঃ আব্দুল হালিম, সহ-সভাপতি হেমনগর ইউনিয়ন বিএনপি,

মোঃ হুমায়ূন কবির লিটন, সভাপতি ৩নং ওয়ার্ড বিএনপি,

মোঃ শিশির তালুকদার, সিনিয়র সহ-সভাপতি গোপালপুর উপজেলা ছাত্রদল,

মোঃ গোলাম রব্বানী, সাবেক সাধারণ সম্পাদক হেমনগর ইউনিয়ন ছাত্রদল।

বক্তারা বলেন, তারেক জিয়া ফাউন্ডেশনের অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনা একটি পরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত বিচারের দাবি জানান।

স্থানীয় নেতৃবৃন্দ এবং তারেক জিয়া ফাউন্ডেশনের সভাপতি মোঃ মানিক তরফদার ও সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম বলেন, বিএনপি ও এর অঙ্গসংগঠনকে দুর্বল করার জন্যই এমন অপতৎপরতা চালানো হচ্ছে। ভাঙচুর ও হামলার মাধ্যমে গণতান্ত্রিক আন্দোলনকে দমন করা যাবে না।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD