শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু

সরিষাবাড়ীতে  জাতীয় কন্যাশিশু দিবস পালিত 

প্রতিবেদকের নাম
  • Update Time : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ২৫৫ সময় দেখুন
৩২

সরিষাবাড়ীতে  জাতীয় কন্যাশিশু দিবস পালিত 

নিজস্ব প্রতিবেদক:

আমি কন্যাশিশু,স্বপ্ন গড়ি সাহসে লডি,দেশের কল্যাণে কাজ করি এ প্রতিপাদ্য কে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে জাতীয় কন্যাশিশু দিবস পালন উপলক্ষে আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও উপহার বিতরণ করা হয়েছে। বুধবার (৮ অক্টোবর ) মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প, সরিষাবাড়ী এর আয়োজনে ব্যাপ্টিষ্ট- এইড বিবিসিএফ এর পরিচালনায় কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর অর্থায়নে ১১৭ জন মেয়ে শিশুর মাঝে ১টি করে পুতুল, ১১০ জন ছেলেদের মধ্যে ১টি করে ফুটবল,১৫ জন চিত্রাংকন প্রতিযোগীতা বিজয়ী মধ্যে উপহার ও ২২৭ জনের মধ্যে নাস্তা ও দুপুরের খাবার  বিতরণ করা হয়েছে। 

 উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুল হাসান রাশেদ সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের হাতে উপহার তুলে দেন। বিশেষ অতিথি উপজেলা সমাজ সেবা অফিসার মদন গোপাল পাল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শায়লা নাজনীন,সমাজ সেবক আব্দুল আলীম , পাষ্টর খোকন রায় বক্তব্য রাখেন। এতে অনান্যদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা আলী আকবর, বাংলাদেশ পোশাদার সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটি ঢাকা’র সংগঠক আবুল হোসেন ভ’ইয়া, সরিষাবাড়ী রিপোটারস ক্লাবের সভাপতি ও দৈনিক কালবেলা পত্রিকার উপজেলা প্রতিনিধি ইসমাইল হোসেন, সাংবাদিক বাদশা ভ’ইয়া সহ প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প সরিষাবাড়ীর ব্যবস্থাপক সঞ্জীত বিশ্বাস সঞ্চালনা করেন । উপহার সামগ্রী পেয়ে আনন্দিত শিক্ষার্থী ও শিক্ষার্থীর অভিবাভকরা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD