শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু

ইসলামপুরে নারী লোভী প্রিন্সিপালের বিরুদ্ধে মিছিল ও মানববন্ধন।

প্রতিবেদকের নাম
  • Update Time : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ২৮৯ সময় দেখুন
২৭

নিজস্ব প্রতিবেদক :

জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় সরকারি জে.জে.কে.এম. গার্লস হাইস্কুল এন্ড কলেজের বিতর্কিত সাবেক প্রিন্সিপাল আব্দুস সালামের পুনরায় যোগদানের চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

২৪/০৮/২০২৫ইং (সোমবার) সকালে সচেতন মহল ও ছাত্রসমাজের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভকারীরা প্রিন্সিপাল আব্দুস সালামকে ‘নারীলোভী’ ও ‘চরিত্রহীন’ আখ্যা দিয়ে তার বিরুদ্ধে জুতা-ঝাড়ু মিছিল বের করেন। মিছিলটি বিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি জমা দেন।

বক্তারা অভিযোগ করেন, ২০২০ সালে তিস্তা এক্সপ্রেসে এক প্রাক্তন ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আব্দুস সালাম আটক হয়েছিলেন। সে সময় পুলিশ তাকে একটি কেবিন থেকে হাতেনাতে ধরে এবং তিনি ব্যবহৃত কনডম গিলে ফেলার চেষ্টা করেন, যা পরে উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছিল।

বিক্ষোভকারীরা আরও বলেন, এমন একজন বিতর্কিত ও চরিত্রহীন ব্যক্তির শিক্ষা প্রতিষ্ঠানে পুনরায় যোগদান কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা অবিলম্বে তার যোগদানের প্রচেষ্টা বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD